ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষের আইনজীবী নিয়োগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৯:০৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৯:০৩:৫৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষের আইনজীবী নিয়োগ ছবি সংগৃহীত

আলোচিত রামিসা হত্যা মামলায় ন্যায়বিচার ও আইনি প্রক্রিয়ার ভারসাম্য নিশ্চিত করতে আসামিপক্ষের হয়ে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য একজন আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
 

রোববার (২৪ মে) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি–জিপি শাখা) থেকে জারি করা আদেশে বলা হয়, ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রামিসা হত্যা মামলায় আসামিদের আইনি সহায়তা দিতে ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহকে স্টেট ডিফেন্স লইয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
 

মামলাটি পল্লবী থানার দায়ের করা একটি হত্যা মামলা, যার নম্বর ৩৫ এবং এটি দায়ের করা হয় ২০ মে ২০২৬ তারিখে। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২)/৩০ ধারা এবং দণ্ডবিধির ২০১/৩৪ ধারা যুক্ত রয়েছে।
 

আইন বিশেষজ্ঞরা বলছেন, বহুল আলোচিত বা স্পর্শকাতর মামলাগুলোতে ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিপক্ষের জন্যও যথাযথ আইনি প্রতিনিধিত্ব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ী, প্রয়োজন হলে রাষ্ট্র আসামিপক্ষের জন্য আইনজীবী নিয়োগ দিতে পারে, যাতে বিচারপ্রক্রিয়া স্বচ্ছ ও গ্রহণযোগ্য থাকে।
 

এর আগে এ মামলার বিচার শুরুর তারিখ আগামী ১ জুন নির্ধারণ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা যায়।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।