ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

জমিজমা মামলা দ্রুত নিষ্পত্তিতে বিকল্প বিরোধ ব্যবস্থার ওপর জোর প্রধানমন্ত্রীর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০১:৩১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০১:৪১:৫৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭২ বার পঠিত
জমিজমা মামলা দ্রুত নিষ্পত্তিতে বিকল্প বিরোধ ব্যবস্থার ওপর জোর প্রধানমন্ত্রীর ছবি সংগৃহীত

জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আদালতের বাইরে গ্রাম আদালত বা বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।

মঙ্গলবার (১৯ মে) সকালে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, আলোচনা, মধ্যস্থতা, সালিশ কিংবা সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পথ কার্যকর করা গেলে একদিকে আদালতে বিচারাধীন মামলার জট কমবে, অন্যদিকে জমিজমা সংক্রান্ত বিরোধ দ্রুত সমাধান করা সহজ হবে।

তিনি বলেন, শুধু জমিজমা নয়, প্রতিটি জনবান্ধব কর্মসূচির ক্ষেত্রেই জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায় সরকার। বিগত দেড় দশকে ফ্যাসিবাদী শাসনের কারণে জনগণ রাষ্ট্র ও রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি। এ কারণে নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান আরও বলেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নাগরিকদের হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দিতে ‘ভূমি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে।

তিনি বলেন, জমি ব্যবস্থাপনা যত বেশি আধুনিক ও প্রযুক্তিনির্ভর হবে, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিও তত সহজ হবে। অনলাইন সুবিধা নিশ্চিতের মাধ্যমে জমিজমা সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশে কমে আসবে এবং ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও হ্রাস পাবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।