ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

১৭ মে ঘিরে অপতৎপরতার শঙ্কা: রাজধানীতে ডিএমপির সর্বোচ্চ সতর্কতা, বনানীতে গ্রেপ্তার ১

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৩:০৮:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৩:০৮:০৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
১৭ মে ঘিরে অপতৎপরতার শঙ্কা: রাজধানীতে ডিএমপির সর্বোচ্চ সতর্কতা, বনানীতে গ্রেপ্তার ১ ছবি: সংগৃহীত
রাজধানীতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য অপতৎপরতা রুখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন কার্যক্রম নিবিড় নজরদারিতে রাখার পাশাপাশি পুরো নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাতে ডিএমপির কন্ট্রোল রুম থেকে রাজধানীর সব থানায় একটি বিশেষ বার্তা পাঠানো হয়। ওই বার্তায় মহানগরের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার পাশাপাশি ভোরের দিকে অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত পুলিশি টহল এবং নজরদারি বাড়ানোর স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশের একটি সূত্রে জানা গেছে, ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস কেন্দ্র করে নিষিদ্ধঘোষিত কোনো সংগঠনের পক্ষ থেকে অবৈধ কার্যক্রম বা কর্মসূচি পালনের চেষ্টা হতে পারে। এমন আশঙ্কা থেকেই অপরাধমূলক ও আইনবহির্ভূত যেকোনো তৎপরতা প্রতিহত করতে পুলিশ মাঠপর্যায়ে এই আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।

এই সতর্ক অবস্থানের মধ্যেই শনিবার (১৬ মে) ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ রোড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানকালে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

সার্বিক নিরাপত্তা ও পুলিশের এই বাড়তি সতর্কতা সম্পর্কে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, নির্দিষ্ট কোনো নিষিদ্ধ সংগঠনের দিবস বা কর্মসূচি দেখার বিষয় নয়, বরং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতেই পুলিশ কাজ করছে। বর্তমানে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে নানা ধরনের প্রচার-প্রচারণা ও বিষয়বস্তু পুলিশের নজরে এসেছে উল্লেখ করে ভারপ্রাপ্ত কমিশনার বলেন, যেকোনো অপরাধীর অপতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা রুখে দিতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ কার্যক্রম ও নজরদারি চলছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।