ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে মাঠ গোছাচ্ছে এনসিপি, জোটগত কৌশলে সিটি ভোটের পরিকল্পনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ১১:৫৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৭:২৮:৫৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
স্থানীয় সরকার নির্বাচন ঘিরে মাঠ গোছাচ্ছে এনসিপি, জোটগত কৌশলে সিটি ভোটের পরিকল্পনা ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি আসনে সাফল্যের পর এবার স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে তরুণদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি ইতোমধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে এবং দেশের বিভিন্ন পৌরসভা ও সিটি করপোরেশনের জন্য সম্ভাব্য প্রার্থীদের নামও চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে। দলীয় নেতাদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করাই এখন তাদের প্রধান লক্ষ্য।
 

দলীয় সূত্র জানায়, সিটি করপোরেশন নির্বাচনে জোটগতভাবে অংশ নেয়ার বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে এনসিপি। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন দলের নেতাকর্মীরা। স্থানীয় পর্যায়ে নিজেদের অবস্থান শক্ত করতে সম্ভাব্য প্রভাবশালী ব্যক্তিদের দলে যুক্ত করার পাশাপাশি কর্মী সংগ্রহ কার্যক্রমও চালানো হচ্ছে।
 

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাচিত প্রতিনিধি না থাকায় জনসেবায় স্থবিরতা তৈরি হয়েছে। তার মতে, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা প্রয়োজন। তিনি জানান, জাতীয় নির্বাচনে জোটগত সমর্থনের অভিজ্ঞতা থেকে সিটি করপোরেশন নির্বাচনেও সমন্বিতভাবে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় সংগঠন গড়ে তোলা, পোলিং এজেন্ট তৈরি এবং ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে বলেও দাবি করেন তিনি।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধির অভাবে সেবামূলক কাজে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েক মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তা না হলে বিষয়টি নিয়ে রাজনৈতিক আন্দোলনের কথাও উল্লেখ করেন তিনি।
 

সারজিস আলম আরও বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে মাঠপর্যায়ে গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচি হাতে নিচ্ছে এনসিপি। তার ভাষ্য অনুযায়ী, স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমেই দলটি নিজেদের রাজনৈতিক অবস্থান আরও শক্ত করতে চায়।
 

এদিকে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করা প্রশাসকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আপত্তি জানিয়েছে দলটি। এনসিপির নেতাদের দাবি, নির্বাচন কমিশন ও প্রশাসনকে নিরপেক্ষতা নিশ্চিত করে ভোটারদের মধ্যে আস্থা তৈরি করতে হবে।
 

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক অঙ্গনে আত্মপ্রকাশ করা এনসিপি জাতীয় নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় সরকার নির্বাচনেও উল্লেখযোগ্য ফলের প্রত্যাশা করছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।