ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

নেত্রকোনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ১১:৩১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ১১:৩১:৩১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
নেত্রকোনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু ছবি সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ডোবায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম এনামুল হক (২৬)।
 

নিহত এনামুল হক মাসকা উত্তরপাড়া গ্রামের হবুল মিয়ার ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
 

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম জানান, বিকেলে বাড়ির পাশের একটি ডোবায় মাছ ধরতে যান এনামুল। এ সময় হঠাৎ করে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। দীর্ঘ সময় ধরে তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজ করতে বের হন।
 

পরে ডোবার পাশে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনরা দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মেহেদী মাকসুদ। তিনি জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। আবহাওয়া খারাপ থাকলে খোলা জায়গা ও জলাশয়ের আশপাশে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।