ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম

২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআই বেড়েছে ৩৯ শতাংশ, বাড়ছে বিদেশি বিনিয়োগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৮:৫৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৮:৫৬:২০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআই বেড়েছে ৩৯ শতাংশ, বাড়ছে বিদেশি বিনিয়োগ ছবি সংগৃহীত

বাংলাদেশে ২০২৫ সালে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত বছরে দেশে নিট এফডিআই এসেছে ১৭৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় ৩৯ দশমিক ৩৬ শতাংশ বেশি।
 

মঙ্গলবার (৫ মে) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে দেশে নিট এফডিআই ছিল ১২৭ কোটি ডলার। সেই তুলনায় ২০২৫ সালে বিদেশি বিনিয়োগে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে।
 

অর্থনীতিবিদদের মতে, একটি নির্দিষ্ট বছরে মোট বিদেশি বিনিয়োগের মধ্যে নতুন ইক্যুইটি পুঁজি, বিদ্যমান প্রতিষ্ঠানের পুনর্বিনিয়োগকৃত মুনাফা এবং আন্তঃকোম্পানি ঋণ অন্তর্ভুক্ত থাকে। অন্যদিকে পুঁজি প্রত্যাহার, মূল কোম্পানিকে দেওয়া ঋণ এবং আন্তঃকোম্পানি ঋণ পরিশোধ বাদ দিয়ে নিট এফডিআই হিসাব করা হয়।
 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে নতুন ইক্যুইটি বিনিয়োগ এসেছে ৫৫ কোটি ৪৬ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় মাত্র ১ দশমিক ৮৪ শতাংশ বেশি। ২০২৪ সালে এ খাতে বিনিয়োগ ছিল ৫৪ কোটি ৪৬ লাখ ডলার। এতে বোঝা যাচ্ছে, নতুন বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগ প্রবাহ এখনও তুলনামূলক ধীর গতিতে রয়েছে।
 

তবে পুনর্বিনিয়োগ আয় থেকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এসেছে। গত বছরে এ খাত থেকে নিট এফডিআই এসেছে ৭৮ কোটি ১৬ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ২৫ দশমিক ৬৮ শতাংশ বেশি।
 

সবচেয়ে বড় প্রবৃদ্ধি দেখা গেছে আন্তঃকোম্পানি ঋণ খাতে। ২০২৫ সালে এ খাতে এসেছে ৪৩ কোটি ৪১ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ৩১৮ দশমিক ২৩ শতাংশ বেশি। ২০২৪ সালে এই খাতে ঋণের পরিমাণ ছিল ১০ কোটি ৩৮ লাখ ডলার।
 

সংশ্লিষ্টরা বলছেন, আন্তঃকোম্পানি ঋণ ও পুনর্বিনিয়োগ বৃদ্ধির কারণেই মূলত নিট এফডিআই প্রবাহে বড় উল্লম্ফন দেখা গেছে। তবে নতুন বিদেশি বিনিয়োগ আকর্ষণে আরও কাঠামোগত সংস্কার ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।