ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২, আহত ২১

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ১২:২৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ১২:২৪:৩৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২, আহত ২১ রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২, আহত ২১। চলমান সংঘাতে বেসামরিকদের ওপর বাড়ছে প্রভাব—জানুন বিস্তারিত।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দনিপ্রোতে একটি আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুই ব্যক্তি নিহত ও ২১ জন আহত হয়েছে। এই ঘটনায় আরও পাঁচ জন নিখোঁজ রয়েছেন বলে শনিবার জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর গানঝা জানান, রাশিয়ার হামলায় দনিপ্রোর একটি ভবন ধ্বংস হয়ে যাওয়ার পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে। 
 
তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, এখনও পাঁচজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন।’
 
গানঝা জানান, এখন পর্যন্ত ২১ জন আহত হয়েছে। 
 
সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে তার এক বার্তার সাথে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা একটি এক্সকাভেটর দিয়ে ধ্বংসাবশেষ সরানোর সময়, একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে কালো ব্যাগে ভরা একটি লাশ বের করে আনছেন।
 
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, সারা দেশে রাতভর রুশ হামলায় মোট চার জন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছেন।
 
তিনি আরও বলেন, ‘এই ধরনের প্রতিটি হামলা আমাদের মিত্রদের জন্য একটি সতর্কবার্তা হওয়া উচিত যে পরিস্থিতির জন্য অবিলম্বে ও কঠোর পদক্ষেপ এবং আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত শক্তিশালী করা প্রয়োজন।’

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।