ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

বিদেশি ঋণ পরিশোধ বাড়ছে, নতুন ঋণের প্রতিশ্রুতি ও অর্থছাড়ে নিম্নগতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৫-২০২৬ ১১:১৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৬ ১১:১৯:৩৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
বিদেশি ঋণ পরিশোধ বাড়ছে, নতুন ঋণের প্রতিশ্রুতি ও অর্থছাড়ে নিম্নগতি ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে বাংলাদেশে বিদেশি ঋণ পরিশোধের চাপ বেড়েছে, যদিও একই সময়ে নতুন ঋণের প্রতিশ্রুতি ও অর্থছাড় কমেছে। এতে বৈদেশিক অর্থায়ন ব্যবস্থাপনায় ভারসাম্য নিয়ে নতুন উদ্বেগ তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
 

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-এর তথ্য অনুযায়ী, জুলাই থেকে মার্চ সময়ে উন্নয়ন সহযোগীদের কাছে আসল বাবদ বাংলাদেশ পরিশোধ করেছে ২২৭ কোটি ৬৪ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ১৯ শতাংশ বেশি। একই সময়ে সুদ বাবদ পরিশোধ হয়েছে ১২৪ কোটি ৮৬ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ৩ দশমিক ৯৬ শতাংশ বেশি। সব মিলিয়ে মোট ঋণ পরিশোধ দাঁড়িয়েছে ৩৫২ কোটি ৫০ লাখ ডলারে।
 

অন্যদিকে, এ সময় নতুন ঋণের প্রতিশ্রুতি এসেছে ২৮০ কোটি ৪১ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৬৯ শতাংশ কম। পাশাপাশি উন্নয়ন সহযোগীদের অর্থছাড়ও প্রায় ১৯ শতাংশ হ্রাস পেয়েছে। চলতি অর্থবছরের এই সময়ে মোট অর্থছাড় হয়েছে ৩৮৯ কোটি ১৮ লাখ ডলার, যেখানে আগের অর্থবছরের একই সময়ে তা ছিল ৪৮০ কোটি ৮৯ লাখ ডলার।
 

উন্নয়ন সহযোগীদের মধ্যে সবচেয়ে বেশি অর্থছাড় করেছে রাশিয়া, যার পরিমাণ ৮২ কোটি ৮৩ লাখ ডলার। এর পর রয়েছে বিশ্বব্যাংক (৪৬ কোটি ৪৫ লাখ ডলার), এশীয় উন্নয়ন ব্যাংক (৬০ কোটি ৭৬ লাখ ডলার), চীন (৫২ কোটি ১২ লাখ ডলার) এবং জাপান (৩১ কোটি ২৮ লাখ ডলার)।
 

বিশ্লেষকদের মতে, অর্থছাড় ও নতুন ঋণ প্রতিশ্রুতি কমে যাওয়ার বিপরীতে ঋণ পরিশোধ বেড়ে যাওয়ায় দেশের বৈদেশিক ঋণ ব্যবস্থাপনায় চাপ বাড়ছে, যা ভবিষ্যতে বাজেট ও উন্নয়ন কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।