ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জ্বালানি সংকট বিনিয়োগের বড় বাধা, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বিনিয়োগ কেন্দ্র করতে হবে: খলিলুর রহমান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ১১:২৮:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ১১:২৮:৪৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
জ্বালানি সংকট বিনিয়োগের বড় বাধা, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বিনিয়োগ কেন্দ্র করতে হবে: খলিলুর রহমান ছবি সংগৃহীত

জ্বালানি সংকটকে দেশের বিনিয়োগ পরিবেশের অন্যতম বড় প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদ-এর সভাপতি ড. খলিলুর রহমান।

শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতিক কর্মপরিকল্পনা’ বিষয়ক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ড. খলিলুর রহমান বলেন, বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে গঠনমূলক ও নির্ভরযোগ্য অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ। প্রতিযোগিতামূলক, নিরপেক্ষ এবং স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করে দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের অন্যতম প্রধান গন্তব্যে পরিণত হওয়ার লক্ষ্য রয়েছে দেশের।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে সামনে রেখে সরকার বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় অর্থনৈতিক কূটনীতির ভূমিকা আরও জোরদার করতে হবে। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও স্থিতিশীল ও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে সরকারের।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে স্বচ্ছ, টেকসই এবং পূর্বাভাসযোগ্য নীতিগত পরিবেশ তৈরির প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

ড. খলিলুর রহমান বলেন, প্রচলিত খাতের বাইরে গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সৃজনশীল অর্থনীতি এবং ক্রীড়া শিল্পের মতো উদীয়মান খাতগুলোতে বিনিয়োগ ও সরকারি পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে। এর মাধ্যমে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাগুলো বিশ্বমঞ্চে আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে।

সম্মেলনে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক কূটনীতিকে কেন্দ্র করে তিনটি পৃথক অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে নীতিনির্ধারণ, বিনিয়োগ ও অর্থায়ন এবং এআই ও সৃজনশীল অর্থনীতিনির্ভর নতুন প্রবৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি খাত এবং আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক রূপান্তর ও টেকসই প্রবৃদ্ধিকে এগিয়ে নেওয়াই এই সম্মেলনের মূল লক্ষ্য।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।