ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

চুক্তি স্বাক্ষরের মাত্র ১ ঘণ্টা আগে বৈরুতে ইসরায়েলি হামলা! নেতানিয়াহুর ওপর ট্রাম্পের চরম ক্ষোভ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৩:৩৬:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৩:৩৬:১২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭০ বার পঠিত
চুক্তি স্বাক্ষরের মাত্র ১ ঘণ্টা আগে বৈরুতে ইসরায়েলি হামলা! নেতানিয়াহুর ওপর ট্রাম্পের চরম ক্ষোভ ছবি: সংগৃহীত
লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলার কারণে কিছুটা বিলম্ব হলেও, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তি স্বাক্ষরের ঠিক আগমুহূর্তে এই অনাকাঙ্ক্ষিত হামলা চালানোর কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’কে দেওয়া এক বিশেষ ফোনকলে ট্রাম্প বলেন, এই শেষ মুহূর্তের হামলায় সবকিছু ওলটপালট হয়ে গেছে। চুক্তি স্বাক্ষরটি মাত্র কয়েক ঘণ্টার জন্য পিছিয়ে গেল। এটি আসলে এতক্ষণে সম্পন্ন হয়ে যাওয়ার কথা ছিল। তবে আমি আশাবাদী, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এই চুক্তি চূড়ান্ত হবে।

নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প আরও বলেন, এটা খুবই বাজে একটি কাজ হয়েছে—আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। আমাদের চুক্তি স্বাক্ষরের ঠিক এক ঘণ্টা আগে এই বিমান হামলাটি চালানো হলো!

সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েলি বিমান বাহিনী যখন বৈরুতে নতুন করে হামলা চালায় এবং এতে তিনজন নিহত হন, তখন ট্রাম্প মারাত্মক রেগে যান। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে তাঁর ক্ষোভ উগরে দেন।

এক ফোনালাপে ট্রাম্প সরাসরি বলেন, নেতানিয়াহুকে কেন ঠিক এই মুহূর্তেই এমন একটি হামলা করতে হলো? আমি প্রচণ্ড ক্ষেপে গিয়েছিলাম এবং তাকে সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছি। তার কোনো রাজনৈতিক বিচারবুদ্ধিই নেই।

এদিকে তেহরানের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে যেকোনো সম্ভাব্য শান্তি চুক্তিতে অবশ্যই লেবানন সংকটকেও অন্তর্ভুক্ত করতে হবে; যেখানে বর্তমানে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে তুমুল লড়াই চলছে। লেবানন পরিস্থিতির স্থায়ী সমাধান ছাড়া কোনো একতরফা চুক্তি হবে না বলেও আভাস দিয়েছে ইরান।

সূত্র: বাসস

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।