ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ

সব শ্রেণির মানুষের স্বস্তির লক্ষ্যেই বাজেট: অর্থমন্ত্রী আমির খসরু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ১১:৫৫:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ১১:৫৫:২৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৬ বার পঠিত
সব শ্রেণির মানুষের স্বস্তির লক্ষ্যেই বাজেট: অর্থমন্ত্রী আমির খসরু ছবি সংগৃহীত

দেশের সীমিত সম্পদ ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও সব শ্রেণির মানুষের জন্য স্বস্তি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচিত সরকারের প্রথম বাজেট হওয়ায় জনগণের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল যেন সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে যায়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতিকে ধীরে ধীরে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিকে বাজেটের অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হয়েছে।

আজ বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন তিনি। এটি নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবিলা, ভর্তুকি বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ, ঋণের সুদ পরিশোধ এবং সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাব্য ব্যয়ের কারণে এবারের বাজেটের আকার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তবে উচ্চ ব্যয়ের পাশাপাশি আগামী অর্থবছরে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার রেকর্ড বাজেট ঘাটতিও থাকছে। সরকার আশা করছে, অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরিয়ে এনে এবং রাজস্ব আদায় বাড়িয়ে এই ঘাটতি সামাল দেওয়া সম্ভব হবে।

এছাড়া আগামী অর্থবছরে মূল্যস্ফীতি কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ অর্জনের লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।