ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সোমালিয়া উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই, ১৭ নাবিক জিম্মি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ১২:১৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ১২:১৩:৪৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
সোমালিয়া উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই, ১৭ নাবিক জিম্মি সোমালিয়া উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই, ১৭ নাবিক জিম্মি। আন্তর্জাতিক সমুদ্রপথে নতুন করে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ—জানুন বিস্তারিত।
সোমালিয়ার উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকার ছিনতাই করেছে জলদস্যুরা। একাধিক নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
 
বুধবার গভীর রাতে ছয়জন সশস্ত্র জলদস্যু ‘অনার ২৫’ নামের জাহাজটি ছিনতাই করে। সে সময় জাহাজটি উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।
 
একসময় ভারত মহাসাগরের এই অঞ্চল জলদস্যুতার জন্য কুখ্যাত ছিল। তবে প্রায় তিন বছর আগে পরিস্থিতির উন্নতি হলেও সম্প্রতি আবারও জলদস্যুদের তৎপরতা বেড়েছে। এবার তারা মাছ ধরার ট্রলার বা কনটেইনার জাহাজের পাশাপাশি তেলবাহী ট্যাংকারকেও লক্ষ্যবস্তু করছে।
 
ছিনতাই হওয়া জাহাজটি সোমালিয়ার রাজধানী মোগাদিসুর উদ্দেশে যাচ্ছিল। এতে ১৮ হাজার ৫০০ ব্যারেল তেল ছিল বলে সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড অঞ্চলের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় ইতোমধ্যেই মোগাদিসুতে জ্বালানির দাম আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাত শুরুর পর থেকেই জ্বালানির দাম তিনগুণ বেড়ে গেছে।
 
জানা গেছে, জাহাজটিতে মোট ১৭ জন নাবিক রয়েছেন। তাদের মধ্যে ১০ জন পাকিস্তানি, চারজন ইন্দোনেশীয় এবং একজন করে ভারত, শ্রীলঙ্কা ও মিয়ানমারের নাগরিক।
 
জাহাজটি ২০ ফেব্রুয়ারি সোমালিল্যান্ডের বন্দর বারবেরা বন্দর থেকে যাত্রা শুরু করে। পরে সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছাকাছি পৌঁছায় এবং হরমুজ প্রণালীর প্রবেশমুখে কিছু সময় ঘোরাফেরা করার পর ২ এপ্রিল দিক পরিবর্তন করে মোগাদিসুর দিকে রওনা হয়।
 
বর্তমানে জলদস্যুদের নিয়ন্ত্রণে থাকা জাহাজটি সোমালিয়ার উপকূলবর্তী মাছ ধরার শহর জাফুন ও বান্দার বেইলার মাঝামাঝি এলাকায় নোঙর করে আছে। পরবর্তীতে আরও পাঁচজন সশস্ত্র ব্যক্তি জাহাজটিতে উঠে জলদস্যুদের সঙ্গে যোগ দিয়েছে বলে জানা গেছে।
 
নিরাপত্তা সূত্রের ধারণা, হামলাকারীরা বান্দার বেইলার কাছাকাছি কোনও দুর্গম এলাকা থেকে যাত্রা করে ট্যাংকারটি দখল করে। তবে কীভাবে তারা জাহাজটি থামিয়ে নিয়ন্ত্রণ নেয়, তা রিপোর্ট লেখা পর্যন্ত স্পষ্ট নয়।
 
এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত সোমালিয়ার কর্তৃপক্ষ কিংবা ইউরোপীয় নৌবাহিনীর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সূত্র: বিবিসি

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।