ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্নায়ুযুদ্ধের আবহে রাশিয়ার সমর্থন আদায়ের চেষ্টায় ইরান: আল-জাজিরার বিশ্লেষণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ১২:৫৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ১২:৫৫:৪৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্নায়ুযুদ্ধের আবহে রাশিয়ার সমর্থন আদায়ের চেষ্টায় ইরান: আল-জাজিরার বিশ্লেষণ ছবি: সংগৃহীত
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য এখনো বড় আকারে রয়ে গেছে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা। চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদ, মাস্কাট ও মস্কো সফর শুরু করেছেন। তার এ সফর সময়োপযোগী হিসেবে উল্লেখ করা হচ্ছে।

আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহামাদ এলমাসরি বলেন, সফরের মস্কো অংশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। তার মতে, তেহরান আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে জাতিসংঘে, রাশিয়ার সমর্থন পাওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, ইরানের উত্থাপিত ১০ দফা দাবির মধ্যে একটি হলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব, যা ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন ঠেকাতে গ্যারান্টি দেবে।

এলমাসরি আরও জানান, সামরিক সহযোগিতার বিষয়টিও আলোচনায় থাকতে পারে। গোয়েন্দা তথ্য বিনিময় এবং অস্ত্র সরবরাহ সংক্রান্ত সম্ভাবনার কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

তবে কূটনৈতিক তৎপরতা বাড়লেও দুই পক্ষের মধ্যে বড় ধরনের সমঝোতার সম্ভাবনা আপাতত কম বলেই মনে করছেন তিনি। তার ভাষায়, “এই মুহূর্তে কোনো পক্ষই বড় ধরনের ছাড় দিতে প্রস্তুত নয়।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।