ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ

৫ ইসলামি ব্যাংক একীভূতকরণ ও এনবিআর বিভাজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বাংলাদেশ ব্যাংক গভর্নর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ১২:০৮:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ১২:০৮:৫৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
৫ ইসলামি ব্যাংক একীভূতকরণ ও এনবিআর বিভাজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বাংলাদেশ ব্যাংক গভর্নর ছবি: সংগৃহীত

পাঁচটি ইসলামি ব্যাংক একীভূতকরণ নিয়ে সরকার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুই ভাগ করার প্রস্তাব নিয়েও সরকার আরও গভীরভাবে পর্যালোচনা করছে বলে জানা গেছে।

শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) সদস্যদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর জানান, ইসলামি ধারার পাঁচটি ব্যাংক একীভূত করার বিষয়টি এখনো নীতিগত পর্যায়ের আলোচনায় রয়েছে এবং এ বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।
 

তিনি আরও জানান, ব্যাংক খাতকে স্থিতিশীল রাখতে এবং বন্ধ থাকা কিছু শিল্পকারখানা পুনরায় চালু করার লক্ষ্যে স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে।
 

অন্যদিকে, অর্থনৈতিক কাঠামো সংস্কারের অংশ হিসেবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতি কিছু গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল, যার ফলে ব্যাংক ও পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। তিনি দাবি করেন, বর্তমান সরকার অর্থনীতিকে আরও অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক কাঠামোর দিকে নিয়ে যেতে কাজ করছে।
 

এ সময় এনবিআর সংস্কার প্রসঙ্গে তিনি জানান, রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে এনবিআরকে দুই ভাগে বিভক্ত করার পরিকল্পনা থাকলেও এর আগে বিষয়টি নিয়ে আরও বিস্তৃত পর্যালোচনা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।