ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন

মে মাসে আসছে সাড়ে পাঁচ লাখ টন জ্বালানি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ১১:২০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ১১:২০:৫৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
মে মাসে আসছে সাড়ে পাঁচ লাখ টন জ্বালানি মে মাসে দেশে আসছে সাড়ে পাঁচ লাখ টন জ্বালানি। বিদ্যুৎ ও শিল্প খাতে সরবরাহ নিশ্চিত করতে নেওয়া হয়েছে এ উদ্যোগ—জানুন বিস্তারিত।
দেশে তিন লাখ টন ডিজেলসহ বিপুল পরিমাণ জ্বালানির মজুত গড়ে উঠেছে। আরো তেল আসছে। আগামী মে মাসে সাড়ে ৫ লাখ টন জ্বালানি তেল দেশে পৌঁছার ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে। এরমধ্যে আগামী ৬ মে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে আসছে একটি ট্যাংকার। এটি পৌঁছানোর পর ইস্টার্ন রিফাইনারিতেও পুরোদমে উৎপাদন শুরু হবে। ফলে আগামী অন্ততঃ দুই মাস দেশে জ্বালানি নিয়ে কোনো অস্বস্তির সৃষ্টি হবে না বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
 
বিপিসির দায়িত্বশীল একজন কর্মকর্তা গতকাল দৈনিক আজাদীকে বলেন, গত ১০ দিনে ডিজেল–অকটেন ও জেট ফুয়েল নিয়ে প্রায় এক ডজন জাহাজ এসেছে চট্টগ্রামে। ইতোমধ্যে কয়েকটি জাহাজ তেল খালাস করে চলে গেছে। একইসাথে তিনটি জাহাজকে বার্থিং দিয়ে বিপিসি তেল খালাস করছে। এপ্রিল মাসে মোট ১৭টি জাহাজে সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং চীন থেকে ৬ লাখ ৭৭ হাজার টন জ্বালানি এসেছে। এর মধ্যে ৪ লাখ ৬২ হাজার ২৩৮ টন ডিজেল, ৬১ হাজার ৬৩৬ টন জেট এ–১ এবং ৫৩ হাজার ৩৬৪ টন অকটেন রয়েছে। পাশাপাশি পাইপলাইনে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে এসেছে ৪০ হাজার টন ডিজেল। একদিন আগে ৩৩ হাজার টন ডিজেল নিয়ে একটি জাহাজ বন্দরে পৌঁছেছে। মে মাসে আসার কথা থাকলেও ২৬ হাজার ৫১৮ টন অকটেন নিয়ে একটি জাহাজ গতকাল চট্টগ্রাম বন্দর এলাকায় পৌঁছে গেছে। আমদানিকৃত জ্বালানি তেল ব্যবহারের পরও দেশে ইতোমধ্যে দেশে তিন লাখ টনের বেশি ডিজেলসহ পর্যাপ্ত জ্বালানির মজুত গড়ে তোলা হয়েছে। রয়েছে পর্যাপ্ত পেট্রোল ও অকটেন। আগামী মাসে আরো ১৭টি জাহাজ সাড়ে পাঁচ লাখ টন ডিজেল, পেট্রোল, অকটেন এবং জেট ফুয়েল নিয়ে চট্টগ্রামে পৌঁছাবে।
 
স্পট মার্কেট থেকেও ২৫ হাজার টন ডিজেল কেনা হচ্ছে। পেট্রোগ্যাস নামের একটি প্রতিষ্ঠান এই তেল সরবরাহ দেবে। অপরদিকে সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুডবাহী ‘এমটি নিনেমিয়া’ আগামী ৬ মে চট্টগ্রাম পৌঁছাবে। এটি আসার পরই ইস্টার্ন রিফাইনারি পুরোদমে উৎপাদন শুরু করবে।
 
বিপিসির জ্বালানি তেলবাহী জাহাজগুলোর স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম গতকাল দৈনিক আজাদীকে বলেন, প্রচুর জ্বালানি তেল এসেছে, সামনের মাসে ১৭টি জাহাজে সাড়ে পাঁচ লাখ টনের বেশি জ্বালানি তেল আসবে। তিনি তেল নিয়ে আদৌ কোনো সংকট নেই বলেও মন্তব্য করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।