ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা

‘ইসলামী ব্যাংক বা জামায়াত ইসলাম নয়’—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১১:৩১:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১১:৩১:২৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
‘ইসলামী ব্যাংক বা জামায়াত ইসলাম নয়’—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ছবি সংগৃহীত

ইসলামী ব্যাংককে ঘিরে সাম্প্রতিক বিতর্কের মধ্যে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামও ইসলাম নয়। সবকিছুর সঙ্গে ইসলামের নাম জড়িয়ে ব্যাখ্যা দেওয়া ঠিক নয়।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে ইসলামী ব্যাংকের শীর্ষ পর্যায়ের রদবদল, গ্রাহকদের বিক্ষোভ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ব্যাংকের চেয়ারম্যান থেকে শুরু করে পরিচালনা পর্ষদের সদস্যদের অপসারণ বা অব্যাহতি দেওয়ার ক্ষমতা ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের রয়েছে। এ বিষয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট আইন পরিবর্তনের উদ্যোগ নিতে হবে।

আলোচনার একপর্যায়ে ইসলামী ব্যাংকের আরডিএস (রুরাল ডেভেলপমেন্ট স্কিম) প্রকল্পের বিষয়ও তুলে ধরেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, এই প্রকল্পের আওতায় গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের ক্ষুদ্রঋণ প্রদান করা হয়। তিনি দাবি করেন, প্রকল্পটির মাধ্যমে মোট ২২ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে, যার একটি বড় অংশের হিসাব নিয়ে প্রশ্ন রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, ব্যাংকটিকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি মহল পর্দার আড়াল থেকে গ্রাহক সেজে আন্দোলন পরিচালনা করছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রচারণার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হলে তা দেশের জন্য ইতিবাচক হবে না।

একইসঙ্গে ইসলামী ব্যাংকের বৈধ শেয়ারহোল্ডারদের শেয়ার যথাযথভাবে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা অর্থ ফেরত দেয়নি, তাদের বিরুদ্ধে তদন্তের কথাও জানান।

এছাড়া ব্যাংকটিতে নিয়মবহির্ভূতভাবে চাকরিচ্যুত হওয়া প্রায় ৯ হাজার কর্মীর বিষয়েও তদন্ত করা হবে বলে সংসদকে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।