ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ

বিএসএফের অস্ত্রের মুখে বুক চিতিয়ে বিজিবির কড়া জবাব: ‘গুলি কি আমাদের কাছে নেই?’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ১২:৩৮:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ১২:৩৮:৫৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
বিএসএফের অস্ত্রের মুখে বুক চিতিয়ে বিজিবির কড়া জবাব: ‘গুলি কি আমাদের কাছে নেই?’ ছবি: সংগৃহীত
“আপনারা গুলি করবেন আর আমরা বসে থাকব? গুলি আপনার কাছে আছে, আমাদের কাছে নেই?”—ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অস্ত্রের হুমকির মুখে এভাবেই বুক চিতিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্যরা। জামালপুরের বকশীগঞ্জের রামরামপুর সীমান্তে বিএসএফের অবৈধ পুশইন চেষ্টার সময় এই অকুতোভয় ও উত্তেজনাকর ঘটনাটি ঘটে। বিজিবি ও স্থানীয়দের তীব্র প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় ভারতীয় বাহিনী।

পুশইন চেষ্টা ও স্থানীয়দের প্রতিরোধ:
সীমান্ত সূত্র জানায়, বুধবার সকালে রামরামপুর সীমান্ত দিয়ে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা এবং স্থানীয় এলাকাবাসী একজোট হয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। বিজিবি ও গ্রামবাসীদের অনড় অবস্থানের কারণে ওই ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে না পেরে নো ম্যান্স ল্যান্ডে (সীমান্তের শূন্য রেখা) অবস্থান নিতে বাধ্য হন।

ব্যর্থ পতাকা বৈঠক ও উত্তপ্ত বাক্যবিনিময়:
এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল সাড়ে ১০টায় দুই দেশের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক এবং ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের একজন পরিদর্শক নেতৃত্ব দেন।

বৈঠকে পুশইনের শিকার ওই ব্যক্তিকে ভারতীয় নাগরিক হিসেবে ফেরত নেওয়ার আহ্বান জানানো হলেও বিএসএফ তা প্রত্যাখ্যান করে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা ওই বৃদ্ধকে নো ম্যান্স ল্যান্ডেই ফেলে রেখে চলে যাওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে চরম কথা কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়।

‘গুলি আপনার কাছে আছে, আমাদের কাছে নেই?’
উত্তেজনাকর পরিস্থিতির এক পর্যায়ে বিএসএফের এক সদস্য অস্ত্র উঁচিয়ে গুলি করার হুমকি দিলে তার মুখের ওপর দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানান বিজিবি সদস্যরা। বিজিবির পক্ষ থেকে সাহসিকতার সাথে প্রশ্ন তোলা হয়, “আপনি কেন গুলি করার কথা বললেন? গুলি আপনার কাছে আছে, আমাদের কাছে নেই? আপনারা গুলি করলে আমরা কী বসে থাকব?” বিজিবির এমন অনমনীয় ও বীরত্বপূর্ণ জবাবে থমকে যায় বিএসএফ।

বারবার চেষ্টা করেও বিজিবি ও স্থানীয়দের কঠোর প্রতিরোধের মুখে ওই ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দিতে ব্যর্থ হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। চরম উত্তেজনার পর ওই ব্যক্তিকে নো ম্যান্স ল্যান্ডে রেখেই দুই পক্ষ নিজ নিজ অবস্থানে ফিরে আসে।

বিজিবির বক্তব্য
এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, গত কয়েকদিন ধরেই এই সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের অপচেষ্টা চালাচ্ছে বিএসএফ। তবে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, “এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমাদের সদস্যরা সীমান্তে কড়া পাহারা ও অবস্থান বজায় রেখেছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আমরা বদ্ধপরিকর।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।