ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন

শিক্ষার্থীদের জন্য সুখবর: শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক স্কুল বাস আমদানির সুযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ১০:০০:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ১০:০০:৩৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
শিক্ষার্থীদের জন্য সুখবর: শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক স্কুল বাস আমদানির সুযোগ ছবি: সংগৃহীত
দেশের শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থায় আধুনিকতা ও পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ইলেকট্রিক (বৈদ্যুতিক) স্কুল বাস আমদানিতে সমূদয় শুল্ক-কর অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানায়।

এনবিআরের প্রজ্ঞাপন (এসআরও নং ৮৪/আইন/২০২৬/০২/কাস্টমস) অনুযায়ী, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আমদানিকৃত ইলেকট্রিক বাসে কাস্টমস ডিউটি (CD), রেগুলেটরি ডিউটি (RD), ভ্যাট (VAT), সম্পূরক শুল্ক (SD), আগাম কর (AT) এবং অগ্রিম আয়কর (AIT) সহ সব ধরনের শুল্ক-কর মওকুফ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান নিজে অথবা তাদের পক্ষে অন্য কোনো আমদানিকারক শিক্ষার্থী পরিবহনের উদ্দেশ্যে এই বাস আমদানি করলে এই সুবিধা পাবেন।

শুল্কমুক্ত সুবিধায় আনা এসব বাসের ক্ষেত্রে কিছু শর্তারোপ করেছে এনবিআর। প্রজ্ঞাপন অনুযায়ী, বাসগুলোর রঙ বাধ্যতামূলকভাবে হলুদ হতে হবে এবং বডিতে 'School/College/Student Bus' শব্দগুলো স্পষ্টভাবে লিখতে হবে। আমদানিকারক শুল্কমুক্ত সুবিধার জন্য আবেদন করলে এনবিআর ১০ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করবে।

এনবিআর জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কম খরচে আধুনিক পরিবহনের ব্যবস্থা করতে পারবে। এতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমবে, যা তীব্র যানজট নিরসনের পাশাপাশি বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয় করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের যাতায়াত ব্যয় হ্রাস পাওয়ায় অভিভাবকরাও আর্থিকভাবে লাভবান হবেন। এছাড়া সাধারণ যাত্রীবাহী ইলেকট্রিক বাস আমদানিতেও শুল্ক কমানোর বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।