ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে শত কোটি ডলার আয়ের অভিযোগ: মেটার বিরুদ্ধে মামলা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ১২:১৪:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ১২:১৪:২৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে শত কোটি ডলার আয়ের অভিযোগ: মেটার বিরুদ্ধে মামলা ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে প্রযুক্তি জায়ান্ট মেটার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ উঠেছে, প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে বিপুল মুনাফা অর্জনের মাধ্যমে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে প্রতিষ্ঠানটি। মার্কিন রাজধানী ওয়াশিংটনে দায়ের করা এই মামলাটি করেছে আইনি প্রতিষ্ঠান ‘টাইকো অ্যান্ড জাভারেই এলএলপি’ এবং ‘টেক জাস্টিস ল’। মামলার অভিযোগে বলা হয়েছে, ফেসবুক ব্যবহারকারীদের কাছে প্রদর্শিত প্রতারণামূলক বিজ্ঞাপন সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মেটা দীর্ঘদিন ধরে আর্থিকভাবে লাভবান হয়েছে।

মামলার নথিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালে মেটার মোট আয়ের প্রায় ১০ শতাংশ যার পরিমাণ প্রায় ১৬ বিলিয়ন ডলার এসেছে প্রতারণামূলক বা নিষিদ্ধ পণ্যের বিজ্ঞাপন থেকে। প্রতিদিন ব্যবহারকারীরা প্রায় ১৫ বিলিয়ন উচ্চ-ঝুঁকিপূর্ণ প্রতারণামূলক বিজ্ঞাপনের মুখোমুখি হচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে।

এছাড়া অভিযোগে বলা হয়েছে, এসব বিজ্ঞাপনদাতার কাছ থেকে বেশি অর্থ নেওয়া হলেও প্রতারণা সংক্রান্ত ব্যবহারকারীদের ৯৬ শতাংশ বৈধ অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। সারাহ কে উইলি টেক জাস্টিস ল’র অ্যাটর্নি ও ব্যবস্থাপনা পরিচালক, এক বিবৃতিতে বলেন প্রতারণা দমনের কথা প্রকাশ্যে বলা হলেও ভেতরে ভিন্ন চিত্র রয়েছে। তার দাবি, মেটা সচেতনভাবেই প্রতারকদের কাছ থেকে বেশি অর্থ নিয়ে তাদের প্ল্যাটফর্মে সক্রিয় থাকার সুযোগ দিয়েছে, যা একটি ব্যবসায়িক মডেলের অংশ।

তবে অভিযোগ অস্বীকার করেছে মেটা। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, এসব অভিযোগ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং তারা আদালতে এর বিরুদ্ধে লড়বে। মেটার দাবি, ব্যবহারকারীদের সুরক্ষায় তারা নিয়মিত পদক্ষেপ নিচ্ছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত বছর তারা ১৫ কোটি ৯০ লাখের বেশি প্রতারণামূলক বিজ্ঞাপন সরিয়ে দিয়েছে, যার ৯২ শতাংশই কোনো অভিযোগ পাওয়ার আগেই অপসারণ করা হয়। পাশাপাশি ইনস্টাগ্রামে ও ফেসবুকে প্রতারণার সঙ্গে জড়িত ১ কোটি ৯০ লাখ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এই মামলাটি প্রযুক্তি কোম্পানিগুলোর বিজ্ঞাপন নীতি ও ব্যবহারকারী সুরক্ষা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


সূত্র : ম্যাশেবল

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।