ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

'অপারেশন ইকোনমিক ফিউরি': ইরানের ৫০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টো জব্দের দাবি যুক্তরাষ্ট্রের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০১:০৮:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০১:০৮:৩৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
'অপারেশন ইকোনমিক ফিউরি': ইরানের ৫০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টো জব্দের দাবি যুক্তরাষ্ট্রের সংগৃহীত ছবি
 

ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক চাপের কৌশল হিসেবে 'অপারেশন ইকোনমিক ফিউরি' বা অর্থনৈতিক তাণ্ডব শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই অভিযানের অংশ হিসেবে তেহরানের প্রায় ৫০০ মিলিয়ন ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করার দাবি করেছে মার্কিন ট্রেজারি বিভাগ।
 

বুধবার (২৯ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই চাপ প্রয়োগের অভিযান শুরু হয়েছে। তিনি জানান, প্রায় ৫০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টো সম্পদ কবজায় নেওয়া হয়েছে এবং বিশ্বজুড়ে ইরানের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার প্রক্রিয়া চলছে। এর পাশাপাশি ইরান থেকে তেল ক্রয়কারী দেশ ও প্রতিষ্ঠানগুলোর ওপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
 

তবে মার্কিন এই পদক্ষেপকে গুরুত্ব দিতে নারাজ তেহরান। ইরান দাবি করেছে, এই নিষেধাজ্ঞার ফলে বিশ্ববাজারে কেবল তেলের দামই বাড়বে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ মার্কিন ট্রেজারি সেক্রেটারির এই তৎপরতাকে সরাসরি 'আবর্জনা' বলে অভিহিত করেছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।