ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প রাজধানীর যানজট নিরসনে সরকারের চার বড় উদ্যোগ ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সরকার লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটি, বাড়ছে আঞ্চলিক উদ্বেগ সোনা-হীরা চোরাচালান মামলায় দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড হাইকোর্টে অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ও উদ্ধার মহড়া বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ

মতিঝিলে অভিযান: ২৮ মামলার আসামি ‘বোমা বিদ্যুৎ’ গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ১০:৫৬:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ১০:৫৭:৩৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
মতিঝিলে অভিযান: ২৮ মামলার আসামি ‘বোমা বিদ্যুৎ’ গ্রেফতার ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ ২৮ মামলার আসামি বিদ্যুৎ মাতবর ওরফে ‘বোমা বিদ্যুৎ’কে গ্রেফতার করেছে র‌্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।
 

র‌্যাব-৩-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত বিদ্যুৎ মাতবর (৩৬) শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানাসহ নিজ এলাকায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা, কামরাঙ্গীরচর থানায় একটি বিস্ফোরক আইনের মামলা এবং জাজিরা থানায় ২৬টি বিস্ফোরক ও হত্যাচেষ্টার মামলা রয়েছে। এসব মামলার মধ্যে অন্তত চারটিতে তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।
 

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, একাধিকবার আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও তিনি দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা নজরদারিতে তার অবস্থান নিশ্চিত হলে অভিযান পরিচালনা করা হয়।

গত ২৯ এপ্রিল মতিঝিল থানাধীন এলাকায় পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।