ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা

বাকৃবিতে ভর্তি শেষ, ৩৯১ আসন শূন্য—মাইগ্রেশনে পূরণের পরিকল্পনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ০৯:২৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ০৯:২৪:১৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
বাকৃবিতে ভর্তি শেষ, ৩৯১ আসন শূন্য—মাইগ্রেশনে পূরণের পরিকল্পনা ছবি সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম সম্পন্ন হলেও চূড়ান্তভাবে ৩৯১টি আসন শূন্য রয়ে গেছে। ভর্তি শেষে এসব আসন পূরণে পরবর্তী ধাপে মাইগ্রেশন প্রক্রিয়া চালু করার পরিকল্পনা রয়েছে।
 

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির এ তথ্য নিশ্চিত করেন। ভর্তি কমিটির তথ্যমতে, এবার মোট ১ হাজার ৬টি আসনের বিপরীতে ভর্তি সম্পন্ন করেছেন ৬১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ৩৩৫ জন ছাত্র এবং ২৮০ জন ছাত্রী রয়েছেন।
 

অনুষদভিত্তিক হিসেবে দেখা গেছে, কৃষি অনুষদে সর্বোচ্চ ১৬৮টি আসন ফাঁকা রয়েছে। এছাড়া ভেটেরিনারি অনুষদে ২০টি, পশুপালন অনুষদে ৯টি, কৃষি অর্থনীতি অনুষদে ২৬টি, কৃষি প্রকৌশল অনুষদে ৪৪টি, ফুড ইঞ্জিনিয়ারিং অনুষদে ২৩টি, বায়োইনফরমেটিক্স অনুষদে ১৪টি, মৎস্যবিজ্ঞান অনুষদে ৩৫টি, ফুড সেফটি ম্যানেজমেন্ট অনুষদে ১১টি এবং ভেট সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি অনুষদে ৪১টি আসন শূন্য রয়েছে।
 

গত ২৬ এপ্রিল শুরু হওয়া চারদিনের ভর্তি কার্যক্রম শেষে এই চিত্র পাওয়া যায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মেধাতালিকায় স্থান পেয়েও যারা নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন করেননি, তাদের মনোনয়ন বাতিল বলে গণ্য করা হয়েছে।
 

ফাঁকা থাকা আসনগুলো পূরণে শিগগিরই মাইগ্রেশন প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছে ভর্তি কমিটি।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।