ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

শাবিপ্রবিতে অনুষ্ঠানে প্রটোকল লঙ্ঘনের অভিযোগে ইউটিএলের উদ্বেগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৪:১৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৪:১৩:৫২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭০ বার পঠিত
শাবিপ্রবিতে অনুষ্ঠানে প্রটোকল লঙ্ঘনের অভিযোগে ইউটিএলের উদ্বেগ সংগৃহীত ছবি
 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রশাসনিক প্রটোকল অনুসরণ না করার অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক (ইউটিএল)। সংগঠনটি বলছে, বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কাঠামো অনুযায়ী গুরুত্বপূর্ণ পদগুলোর যথাযথ উল্লেখ না করা প্রাতিষ্ঠানিক শিষ্টাচার ও গরিমার পরিপন্থী।
 

শনিবার প্রকাশিত এক প্রেস বিবৃতিতে ইউটিএল শাবিপ্রবি শাখার আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘ইয়্যুথ এন্টারপ্রেনারশিপ এন্ড স্টার্ট ফর স্টুডেন্টস’ শীর্ষক অনুষ্ঠানের ব্যানার ও সূচিতে উপাচার্য ও উপ-উপাচার্যের নাম থাকলেও ট্রেজারারের নাম উল্লেখ করা হয়নি। তাদের মতে, এটি প্রতিষ্ঠিত প্রশাসনিক প্রটোকলের ব্যত্যয়।
 

বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোয় উপাচার্য, উপ-উপাচার্য এবং ট্রেজারার—এই তিনটি পদ সমানভাবে গুরুত্বপূর্ণ। যেকোনো আনুষ্ঠানিক আয়োজনের ক্ষেত্রে এই প্রটোকল অনুসরণ না করা কেবল আনুষ্ঠানিক ত্রুটি নয়, বরং প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রতি অবহেলার ইঙ্গিত বহন করে।
 

ইউটিএল আরও উল্লেখ করে, এর আগে গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচিতেও একই ধরনের প্রটোকল লঙ্ঘনের ঘটনা ঘটেছিল। ফলে ধারাবাহিকভাবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিকে বিচ্ছিন্ন হিসেবে দেখার সুযোগ নেই বলে সংগঠনটির অভিমত। তারা এটিকে সংশ্লিষ্টদের সমন্বয়হীনতা ও দায়িত্বহীনতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছে।
 

ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আরও পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে ইউটিএল, যাতে প্রাতিষ্ঠানিক মর্যাদা অক্ষুণ্ণ থাকে।
 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, উক্ত অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়োজন ছিল না। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন ক্যাম্পাসে অনুষ্ঠানটি আয়োজন করে এবং বিশ্ববিদ্যালয় শুধু সহযোগিতা প্রদান করেছে বলে তিনি জানান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।