সন্ধ্যার মধ্যে যে ১২ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ১২:২৭:৪৪ অপরাহ্ন
- আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ১২:৩৪:৫৬ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৯১ বার পঠিত
সন্ধ্যার আগে দেশের ১২ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অফিস। দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনায় সতর্ক থাকতে বলা হয়েছে। নৌযান ও সাধারণ মানুষকে সাবধান থাকার পরামর্শ।
দেশের ১২ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে হতে পারে এই ঝড়। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩
সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।