ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ আশিক চৌধুরীর প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ দীর্ঘ ১৬ বছর পর মিলল পরিচয়, তবে জীবিত নয়—নিথর মরদেহ দিল্লিতে ভারী বৃষ্টির জেরে রেড অ্যালার্ট জারি, বিপর্যস্ত জনজীবন ট্রান্সজেন্ডারবাদ,হিযবুত তাওহীদ ও কাদিয়ানীদের নিষিদ্ধের দাবি বাবুনগরীর বাণিজ্যিক কোচিংয়ে যুক্ত হতে পারবেন না বিচার বিভাগের কর্মকর্তারা গণহত্যা স্মরণে উখিয়ায় লাখো রোহিঙ্গার প্রত্যাবাসন দাবিতে সমাবেশ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’ দাবি মার্কিন সিনেটরের রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় এআই ক্যামেরার সুফল ও ভবিষ্যৎ পরিকল্পনা স্কুলের নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার আবেদন খারিজ করল এলাহাবাদ

জুলাই জাতীয় সনদ ১০০% বাস্তবায়নে অঙ্গীকার—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ১০:৫৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ১০:৫৭:২৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
জুলাই জাতীয় সনদ ১০০% বাস্তবায়নে অঙ্গীকার—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছবি সংগৃহীত

সংসদে দেয়া বক্তব্যে সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই জাতীয় সনদ শতভাগ বাস্তবায়নে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বক্তব্য উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল সংস্কারের কথা বললেও ১৯৭১ সালের অর্জনের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। তিনি বলেন, স্বাধীনতার সেই অর্জন কারো কাছে গৌরব, আবার কারো কাছে তা ভিন্নভাবে দেখা হতে পারে—তবে তিনি বিতর্কে না গিয়ে বাস্তবায়নের পথ খোঁজার আহ্বান জানান।

তিনি আরও বলেন, রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিরোধীদলীয় নেতার সমঝোতার আহ্বানকে স্বাগতও জানান তিনি।

সনদে “মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস” অন্তর্ভুক্ত না থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, জিয়াউর রহমান সংবিধানে এই বিষয়টি সংযোজন করেছিলেন এবং সেটি পুনঃস্থাপনের বিষয়ে মত দেন।

বিরোধীদলের উদ্দেশে তিনি বলেন, কেউ কেউ ‘বিপ্লব’ শব্দ ব্যবহার করলেও জুলাই সনদে এ ধরনের কোনো উল্লেখ নেই। সব কার্যক্রম সংবিধান মেনেই পরিচালিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি এনসিপি ও ঐকমত্য কমিশনের সমালোচনা করে বলেন, রাজনৈতিক সমঝোতার পরও সনদে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র সংবিধান “ছুড়ে ফেলে দেওয়া” প্রসঙ্গে তিনি বলেন, এটি রূপক অর্থে বলা হয়েছিল এবং মূলত পঞ্চদশ সংশোধনীকে লক্ষ্য করেই মন্তব্যটি করা হয়েছিল।

প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণের বিষয়ে তিনি বলেন, ১০ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না—এমন প্রস্তাব দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর নির্দেশনায়। তিনি প্রশ্ন রাখেন, এ ধরনের সিদ্ধান্তে বিরোধীদল সমর্থন দেবে কিনা।

বিচার ব্যবস্থা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার একটি স্বাধীন বিচার ব্যবস্থা চায়, তবে সার্বভৌমত্ব জনগণ, রাষ্ট্র ও সংসদের হাতে থাকা উচিত।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।