ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে?

আজ থেকে হাম নিয়ন্ত্রণে বিশেষ টিকাদান কর্মসূচি, ৩০ উপজেলায় শুরু কার্যক্রম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০৯:৪০:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০৯:৪০:১৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
আজ থেকে হাম নিয়ন্ত্রণে বিশেষ টিকাদান কর্মসূচি, ৩০ উপজেলায় শুরু কার্যক্রম ছবি সংগৃহীত

দেশে হাম-এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা হামের টিকা পাবে। আগে টিকা নেওয়া থাকলেও শিশুরা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবে।

শনিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়-এ এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

তিনি জানান, অসুস্থ শিশুদের এই টিকা দেওয়া হবে না। তবে যারা ইতোমধ্যে হামে আক্রান্ত হয়েছে, তাদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রাথমিকভাবে সারা দেশে নয়, বরং উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এই কার্যক্রম শুরু করা হয়েছে। দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই টিকাদান কর্মসূচি চালানো হবে, যেখানে হামের সংক্রমণ তুলনামূলক বেশি।

তিনি আশ্বস্ত করে বলেন, “এই ৩০টি উপজেলায় কার্যক্রম শুরু মানেই শেষ নয়। যেখানে সংক্রমণ বেশি, সেখানে আগে নিয়ন্ত্রণে এনে ধাপে ধাপে দেশের অন্যান্য এলাকাতেও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।