ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট: মদিনায় ধর্মমন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০১:১২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০১:১২:৫৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট: মদিনায় ধর্মমন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা ছবি: সংগৃহীত
আগামী ১৮ এপ্রিল থেকে বাংলাদেশিদের জন্য হজ ফ্লাইট শুরু হচ্ছে বলে জানিয়েছেন হজ-সংক্রান্ত জাতীয় সর্বোচ্চ হজ কমিটির প্রধান ও ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সুষ্ঠু হজ ব্যবস্থাপনা সফল করতে মদিনায় হজ কনফারেন্স ও সৌদি হজ ও ওমরা মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ শেষে তিনি এ কথা বলেন।

শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, মক্কা-মদিনায় হজযাত্রীদের সেবায় হজকর্মী নিয়োগ, হজযাত্রীদের হোটেলে অবস্থানকালে সার্বক্ষণিক এসি ও লিফট সার্ভিস, মক্কা-মদিনায় নির্বিঘ্ন ট্রান্সপোর্ট, সার্ভিস কম্পানি কর্তৃক হজ মৌসুমে মিনায় বাংলাদেশি হজযাত্রীদের খাবার বিতরণের সময় হাইজেনিক ব্যবস্থাপনা তদারকি, সময়মতো খাবার প্রদানসহ বিভিন্ন বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ধর্মসচিব আলাউদ্দিন আল আজাদ, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, মক্কায় বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর হজ্জ, হজ অনু বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।