ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

মজুত থাকতেও তেল সরবরাহ বন্ধ, পেট্রোল পাম্পকে জরিমানা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ১২:৩৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ১২:৩৮:৫৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
মজুত থাকতেও তেল সরবরাহ বন্ধ, পেট্রোল পাম্পকে জরিমানা মজুত থাকা সত্ত্বেও তেল সরবরাহ বন্ধ রাখায় পেট্রোল পাম্পকে জরিমানা। কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
যশোর শহরের আরএন রোড এলাকায় তেলের মজুত থাকা সত্ত্বেও পাম্প বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরির অপরাধে ‘যাত্রীকে পাম্প’কে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকাল ৪টায় যশোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
 
​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিকালে আর এন রোডের যাত্রীক পাম্পে অভিযানকালে দেখা যায়, পাম্পের আন্ডারগ্রাউন্ড ট্যাংকে ৮১৫ লিটার পেট্রোল মজুত রয়েছে। অথচ পাম্প কর্তৃপক্ষ ‘তেল নেই’ অজুহাতে পাম্প বন্ধ রেখেছিল। এতে বাইরে রোদের মধ্যে শ’ শ’ যানবাহন চালক দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হন।
 
​এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় পাম্প কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তাৎক্ষণিকভাবে পাম্প খুলে দিয়ে লাইনে থাকা চালকদের মাঝে তেল সরবরাহের নির্দেশ দেন আদালত। ​জরিমানা আদায়ের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পাম্পে তেলের পরিমাপ (মেশিন ক্যালিব্রেশন) সঠিক আছে কি না তাও পরীক্ষা করেন। ​
 
অভিযান শেষে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন বলেন, ‘আমাদের তদারকি টিমের নিয়মিত অভিযানের অংশ হিসেবে যাত্রীক পাম্পে যাই। অনুসন্ধানে দেখা যায় তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও তারা জনসাধারণের কাছে তেল বিক্রি বন্ধ রেখেছেন। পরবর্তীতে তেলের হাউজ পরিদর্শন করে কাঠি মেপে দেখা যায় ৮১৫ লিটার পেট্রোল মজুত আছে। এটি সুস্পষ্ট অপরাধ।’ 
 
উল্লেখ্য, গত শুক্রবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত হঠাৎ যশোর শহরের যে তিনটি ফিলিং স্টেশন পরিদর্শন করেন, তার একটি ছিল এই যাত্রীক পাম্প। সেখানে তিনি নানা অনিয়ম দেখতে পান এবং তখনই জেলা প্রশাসনকে এই বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা দেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।