ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করতে পারে রাশিয়া, বৈশ্বিক বাজারে শঙ্কা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ১২:৩১:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ১২:৩১:২৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করতে পারে রাশিয়া, বৈশ্বিক বাজারে শঙ্কা সংগৃহীত ছবি
 

রাশিয়া আগামী ১ এপ্রিল থেকে সাময়িকভাবে পেট্রোল রপ্তানি বন্ধ করার পরিকল্পনা করছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি করতে পারে। এ বিষয়ে খসড়া সিদ্ধান্ত প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।
 

দেশটির উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক জ্বালানি মন্ত্রণালয়কে এ সংক্রান্ত প্রস্তাব তৈরি করতে বলেছেন। সরকারি সংবাদমাধ্যম টাস জানিয়েছে, সম্ভাব্য এই নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকতে পারে।
 

নোভাকের ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে, যার ফলে তেলের দামে ওঠানামা দেখা যাচ্ছে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে রাশিয়ার জ্বালানির চাহিদা এখনও বেশি থাকলেও অভ্যন্তরীণ সরবরাহ ঠিক রাখাই এখন প্রধান লক্ষ্য।
 

রুশ সরকার জানিয়েছে, দেশে তেল পরিশোধনের বর্তমান হার গত বছরের মতোই রয়েছে। ফলে অভ্যন্তরীণ জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।
 

গত বছর ইউক্রেনের হামলায় রাশিয়ার কয়েকটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু অঞ্চলে পেট্রোল সংকট দেখা দিয়েছিল। একই সময়ে চাহিদা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়।
 

এ অবস্থায় জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়া আগেও কয়েক দফা পেট্রোল ও ডিজেল রপ্তানি সাময়িকভাবে বন্ধ করেছিল। পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দেশটি প্রায় ৫০ লাখ টন পেট্রোল রপ্তানি করেছে, যা দৈনিক গড়ে প্রায় ১ লাখ ১৭ হাজার ব্যারেলের সমান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।