ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

জনগণকেন্দ্রিক রাজনীতি থেকে বিচ্যুতি হলে কঠিন পরিণতি—ইস্তাম্বুলে তথ্যমন্ত্রী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ০৯:৩৮:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০৯:৩৮:১৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
জনগণকেন্দ্রিক রাজনীতি থেকে বিচ্যুতি হলে কঠিন পরিণতি—ইস্তাম্বুলে তথ্যমন্ত্রী ছবি সংগৃহীত

জাতীয় ও সামাজিক নেতৃত্বে থাকা ব্যক্তিদের জনগণকেন্দ্রিক চিন্তা থেকে বিচ্যুত না হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি সতর্ক করে বলেন, জনগণের স্বার্থকে উপেক্ষা করলে অতীতের পতিত সরকারের মতো পরিণতি ঘটতে পারে। বৃহস্পতিবার ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক প্রেক্ষাপট ও স্বৈরাচার পতনের অভিজ্ঞতা বর্তমান নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের উচিত সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দায়িত্বশীলভাবে রাষ্ট্র পরিচালনা করা।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুষ্ঠানে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক, ইস্তাম্বুলের কনসাল জেনারেল মিজানুর রহমানসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী কনস্যুলেটে পৌঁছালে তাকে স্বাগত জানান সংশ্লিষ্ট কূটনীতিকরা।

তুরস্ক সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’-এ অংশ নিতে তিনি ইস্তাম্বুল সফরে গেছেন। ২৭ ও ২৮ মার্চ কনরাড বসফরাস হোটেলে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সফর শেষে আগামী ৩০ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।