ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা

শারজাহ থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজে ৪২৯ কার্টন সিগারেট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ১২:০৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ১২:০৮:২১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
শারজাহ থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজে ৪২৯ কার্টন সিগারেট শারজাহ থেকে দেশে ফেরা দুই যাত্রীর লাগেজে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। শারজাহ থেকে আসা একটি ফ্লাইটের দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৪২৯ কার্টন সিগারেটের চালান উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সিগারেটের বিপরীতে প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকার রাজস্ব আয় হবে বলে জানানো হয়েছে।
 
গতকাল রোববার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার উড়োজাহাজের ফ্লাইট জি–৯৫২৩ অবতরণের পর বিমানবন্দরের কাস্টমস হলে এ অভিযান চালানো হয়। বিমানবন্দর কর্তৃপক্ষের গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও বিমানবন্দর কাস্টমস শাখা যৌথভাবে যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে সিগারেটের চালানটি জব্দ করে।
 
কাস্টমস সূত্র জানায়, তল্লাশির সময় দুই যাত্রীর ব্যাগেজ থেকে মোট ৪২৯ কার্টন সিগারেট পাওয়া যায়। প্রতিটি কার্টনে দুই হাজার শলাকা হিসেবে মোট ৮ লাখ ৫৮ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়েছে। সিগারেট বহনের সঙ্গে জড়িত দুই যাত্রী হলেন বাঁশখালীর হাসান মিয়া এবং কঙবাজারের চকরিয়ার মোহাম্মদ ইব্রাহিমুল করিম।
 
উদ্ধার করা সিগারেট চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আটক দুই যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।
 
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), কাস্টমস ও বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।