ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন

ধানের খোসার ছাই দিয়ে ডিহিউমিডিফায়ার তৈরির গবেষণায় আন্তর্জাতিক অনুদান পেল চুয়েটের চার শিক্ষার্থী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ১১:৫১:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ১১:৫১:৫১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
ধানের খোসার ছাই দিয়ে ডিহিউমিডিফায়ার তৈরির গবেষণায় আন্তর্জাতিক অনুদান পেল চুয়েটের চার শিক্ষার্থী ছবি সংগৃহীত

ধানের খোসার ছাই ব্যবহার করে আর্দ্রতা অপসারণকারী যন্ত্র উদ্ভাবনের গবেষণায় আন্তর্জাতিক অনুদান পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর চার শিক্ষার্থী।

আমেরিকান সোসাইটি অব হিটিং, রেফ্রিজারেটিং এন্ড এয়ার- কন্ডিশনিং ইঞ্জিনিয়ার্সর(অ্যাশরেই)-এর স্নাতক পর্যায়ের যন্ত্রপাতি অনুদান কর্মসূচির আওতায় চলতি বছরে তাদের গবেষণা প্রকল্পের জন্য ২,০৫০ মার্কিন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে।

‘মাল্টি-লেয়ার ফিক্সড-বেড ডেসিক্যান্ট ডিহিউমিডিফায়ার ইউজিং রাইস হাস্ক অ্যাশ’ শীর্ষক এই গবেষণা প্রকল্পের তত্ত্বাবধানে রয়েছেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক।

গবেষণা দলে রয়েছে যন্ত্রকৌশল বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের চার শিক্ষার্থী—অর্ণব সাহা, মো. রেজওয়ানুল আবেদীন তৌফিক, মীর মোস্তফা তাহমিদ এবং অরুণাভ ভট্টাচার্য।

গবেষণা দলের সদস্য রেজওয়ানুল আবেদীন জানান, তাদের গবেষণার মূল লক্ষ্য ধানের খোসার ছাই ব্যবহার করে একটি বহু-স্তরবিশিষ্ট স্থির বেডের আর্দ্রতা অপসারণকারী যন্ত্র তৈরি করা। অনেক বৈজ্ঞানিক পরীক্ষাগারে নির্দিষ্ট মাত্রার আর্দ্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি। আর্দ্রতা বেশি বা কম হলে পরীক্ষার ফলাফল সঠিক নাও হতে পারে।

তিনি বলেন, সাধারণত শিল্পকারখানায় এই কাজের জন্য ব্যয়বহুল প্রযুক্তি ব্যবহার করা হয়। তাই স্বল্প খরচে বিকল্প প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যেই তারা এই গবেষণা করছেন।

গবেষণায় ব্যবহৃত যন্ত্রে আর্দ্র বাতাস প্রবেশ করলে ভেতরের বিশেষ উপাদান জলীয় বাষ্প শোষণ করে নেয়। এতে তুলনামূলক শুষ্ক বাতাস বের হয়। আর্দ্রতা শোষণের প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে ধানের খোসার ছাই, যেখানে থাকা উচ্চমাত্রার সিলিকা বাতাসের আর্দ্রতা কমাতে কার্যকর ভূমিকা রাখে।

প্রকল্পটির তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক বলেন, তাদের বিভাগের শিক্ষার্থীরা প্রথমবারের মতো অ্যাশরেই-এর এই গ্র্যান্ট অর্জন করেছে, যা চুয়েটের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে আরও শিক্ষার্থী আন্তর্জাতিক পর্যায়ে গবেষণায় অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, অ্যাশরেই একটি আন্তর্জাতিক পেশাদার সংগঠন, যা মূলত হিটিং, ভেন্টিলেশন ও রেফ্রিজারেশন প্রযুক্তির মান নির্ধারণ এবং গবেষণার সঙ্গে যুক্ত। তাদের এই বিশেষ কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ল্যাবভিত্তিক প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন করা হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।