ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা

হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি, সীমান্ত দালালচক্রের সংশ্লিষ্টতার দাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৯:১০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৯:১০:২২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি, সীমান্ত দালালচক্রের সংশ্লিষ্টতার দাবি ছবি সংগৃহীত

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গে ফিলিপ সাংমা নামে আরও এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। মূল অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের সূত্র ধরে নদীয়া জেলার ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।
 

এসটিএফ সূত্রের বরাতে জানা গেছে, আগে গ্রেফতার হওয়া প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীরকে জেরা করার সময় ফিলিপ সাংমার নাম উঠে আসে। সেই তথ্য যাচাই করে অভিযান চালিয়ে শনিবার (১৪ মার্চ) ভোরে শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
 

তদন্তকারীদের দাবি, ফিলিপ সাংমা সীমান্তবর্তী এলাকায় সক্রিয় একটি দালালচক্রের সঙ্গে জড়িত ছিলেন এবং অর্থের বিনিময়ে অবৈধভাবে লোক পারাপারে সহায়তা করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, বাংলাদেশের ময়মনসিংহের হালুয়াঘাট এলাকা থেকে ভারতের মেঘালয়ের ডালুপাড়া সীমান্ত ব্যবহার করে অনুপ্রবেশে সহায়তা করতেন।
 

এসটিএফের মতে, ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতেও ফিলিপ সাংমা সহায়তা করেছিলেন। তদন্তে আরও জানা গেছে, পুলিশি তৎপরতা বাড়ার পর তিনি নিজেও একই সীমান্তপথ ব্যবহার করে ভারতে প্রবেশ করেন এবং পরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। এমনকি বাংলাদেশে ফেরার চেষ্টা করার সময়ও তার সঙ্গে ফয়সাল ও আলমগীরের যোগাযোগ ছিল বলে গোয়েন্দাদের দাবি।
 

এর আগে গত ৮ মার্চ পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ হাদি হত্যা মামলার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ থেকেই সীমান্তপারের পালানোর রুট ও সংশ্লিষ্ট নেটওয়ার্ক সম্পর্কে নতুন তথ্য সামনে আসে, যার সূত্র ধরেই ফিলিপ সাংমাকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের ধারণা, এই গ্রেফতারের মাধ্যমে সীমান্তে সক্রিয় দালালচক্র ও পালানোর পুরো নেটওয়ার্ক সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
 

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। সে সময় তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।
 

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, গুলি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে যায়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।