ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন

ইরানের সঙ্গে সংঘাত ‘নির্ণায়ক পর্যায়ে’: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী, খার্গ দ্বীপে মার্কিন হামলা ঘিরে উত্তেজনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৯:০৭:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৯:০৭:২৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
ইরানের সঙ্গে সংঘাত ‘নির্ণায়ক পর্যায়ে’: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী, খার্গ দ্বীপে মার্কিন হামলা ঘিরে উত্তেজনা ছবি সংগৃহীত

 

ইরানের সঙ্গে চলমান সংঘাত এখন একটি ‘নির্ণায়ক পর্যায়ে’ পৌঁছেছে বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। শনিবার (১৪ মার্চ) দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক ও আঞ্চলিক চাপ ক্রমশ তীব্র হচ্ছে এবং পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে।
 

এই বক্তব্যের পটভূমিতে রয়েছে ইরানের উপকূলবর্তী হরমুজ প্রণালীর কাছে অবস্থিত খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইউএস সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা চালিয়েছে এবং দ্বীপটিতে অবস্থিত সব সামরিক লক্ষ্যবস্তু সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।
 

তবে হামলার সময় দ্বীপটির তেল অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়নি বলে জানান ট্রাম্প। তিনি বলেন, আপাতত সে ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ইরান বা অন্য কোনো পক্ষ যদি হরমুজ প্রণালীর মধ্য দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে, তাহলে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট একই সঙ্গে ইরানকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে বলেন, নিজেদের দেশের অবশিষ্ট সম্পদ ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে এখনই তাদের অস্ত্র নামিয়ে রাখা উচিত।
 

হরমুজ প্রণালি বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রুট হওয়ায় সেখানে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশগুলোর ওপরও চাপ বাড়াচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই পথ দিয়ে তেল ও বাণিজ্যিক পণ্যের চলাচল অব্যাহত রাখতে প্রায় ২০ বিলিয়ন ডলারের বীমা সহায়তার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
 

এ ছাড়া সম্ভাব্য নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র নৌবাহিনীকে হরমুজ প্রণালীর জাহাজ চলাচল সুরক্ষার দায়িত্ব দিতে পারে। আরেকটি পরিকল্পনায় জাপান থেকে প্রায় দুই হাজার পাঁচশ’ মার্কিন মেরিন সেনা মোতায়েনের বিষয়টি রয়েছে, যারা দুই সপ্তাহের মধ্যে ওই অঞ্চলে পৌঁছে নিরাপত্তা কার্যক্রমে অংশ নিতে পারে।
 

একই সঙ্গে ট্রাম্প প্রশাসন ইরানকে সতর্ক করে জানিয়েছে, পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে ইরানের তেল অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। যদিও এখন পর্যন্ত এ ধরনের সরাসরি হামলার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।