ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন

বাংলাদেশের বাড়তি ডিজেল চাওয়ার অনুরোধ পেয়েছে ভারত, সিদ্ধান্ত নেবে প্রাপ্যতা বিবেচনায়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ১১:৩৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ১১:৩৩:১৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
বাংলাদেশের বাড়তি ডিজেল চাওয়ার অনুরোধ পেয়েছে ভারত, সিদ্ধান্ত নেবে প্রাপ্যতা বিবেচনায় ছবি সংগৃহীত

 

বাংলাদেশের পক্ষ থেকে বাড়তি ডিজেল সরবরাহের অনুরোধ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভারত। তবে অতিরিক্ত জ্বালানি সরবরাহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের নিজস্ব মজুত ও পরিশোধন সক্ষমতা বিবেচনা করা হবে বলে জানিয়েছে নয়াদিল্লি।
 

বৃহস্পতিবার (১২ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র Randhir Jaiswal বলেন, বাংলাদেশ অতিরিক্ত ডিজেল সরবরাহের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। তবে ভারতের জ্বালানি সরবরাহ অনেকাংশে আমদানিনির্ভর হওয়ায় প্রাপ্যতা এবং পরিশোধন ক্ষমতা যাচাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
 

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ছাড়াও Sri Lanka ও Maldives-সহ আরও কয়েকটি দেশ পেট্রোলিয়াম পণ্য সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে। বিষয়গুলো এখন পর্যালোচনা করছে দিল্লি।
 

এর আগে বুধবার (১১ মার্চ) সচিবালয়ে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী Iqbal Hasan Mahmud-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার Pranay Verma বৈঠক করেন। বৈঠকে দুই দেশের জ্বালানি সহযোগিতা এবং জরুরি পরিস্থিতিতে জ্বালানি সরবরাহের বিষয়টি নিয়ে আলোচনা হয়।
 

বৈঠকের পর সাংবাদিকদের মন্ত্রী জানান, আপৎকালীন পরিস্থিতি বিবেচনায় ভারত সরকারের কাছে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ করা হয়েছে। তবে ভারত কতটুকু সরবরাহ করতে পারবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
 

বর্তমানে দেশে প্রতিদিন প্রায় ১২ থেকে ১৩ হাজার টন ডিজেলের চাহিদা রয়েছে। এর মধ্যে পাইপলাইনের মাধ্যমে সোমবার ভারত থেকে প্রায় ৫ হাজার টন ডিজেল বাংলাদেশে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।