ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

সংসদ অধিবেশনেই রাষ্ট্রপতি অপসারণের প্রক্রিয়া শুরুর আশা নাহিদ ইসলামের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০৮:২৯:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০৮:৩০:১২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
সংসদ অধিবেশনেই রাষ্ট্রপতি অপসারণের প্রক্রিয়া শুরুর আশা নাহিদ ইসলামের ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাচ্ছে। এই অধিবেশন থেকেই রাষ্ট্রপতিকে অপসারণের প্রক্রিয়া শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)–এর আহ্বায়ক নাহিদ ইসলাম। পাশাপাশি সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন।

বুধবার (১১ মার্চ) রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে দলের বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ১২ মার্চের সংসদ অধিবেশনের দিকে দেশের মানুষ এবং আন্তর্জাতিক মহলও নজর রাখছে। তার ভাষ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত নতুন সরকার ও সংসদের কাছে জনগণের প্রধান প্রত্যাশা হচ্ছে সংস্কার কার্যক্রম শুরু করা।

তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে নতুন বাংলাদেশের ভিত্তি তৈরি হবে। সরকারদলীয় সংসদ সদস্যরা এতে শপথ নেবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, বর্তমান রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে বলে তাদের প্রত্যাশা রয়েছে। যদি এ ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটে, তাহলে জনগণ বুঝতে পারবে কারা এতে বাধা দিচ্ছে।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সাম্প্রতিক গণভোটে জনগণ সংস্কারের পক্ষে মত দিয়েছে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সংসদের অন্যতম দায়িত্ব। দুর্নীতি, ঋণখেলাপি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তারা সংসদে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আখতার হোসেন এমপি, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আাতিক মুজাহিদ এমপি, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আসাদুল্লাহ আল গালিব ও জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।