ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

মধ্যরাতের লাইভে হাসনাত আবদুল্লাহর দেবীদ্বারের উন্নয়ন প্রতিশ্রুতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ১২:০১:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ১২:০১:২০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
মধ্যরাতের লাইভে হাসনাত আবদুল্লাহর দেবীদ্বারের উন্নয়ন প্রতিশ্রুতি হাসনাত আবদুল্লাহ। সংগৃহীত ছবি

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত মধ্যরাতে ফেসবুক লাইভে এসে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পালনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রম ও সরকারি সেবাগুলো স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে জনগণের সামনে তুলে ধরা হবে। গত ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর তিন সপ্তাহে তিনি এলাকার প্রকল্প, প্রশাসনিক কাঠামো এবং সেবার মান যাচাই করেছেন।​
 

দেবীদ্বারের প্রধান সমস্যা রাস্তাঘাটের দুরবস্থা চিহ্নিত করে হাসনাত জানান, সড়ক ও জনপথ অধিদপ্তর, এলজিইডি এবং পিআইওর অধীনে একাধিক সড়ক মেরামত চলছে, যা বর্ষার আগে সম্পন্ন হবে। ঠিকাদারদের গুণগত মান ও সময়মতো কাজের কড়া নির্দেশ দিয়ে তিনি একসঙ্গে একাধিক প্রকল্পে ধীরগতি বন্ধের আহ্বান জানান। ঈদের আগে পৌরসভায় ৩,০৮১টি এবং ১৫টি ইউনিয়নে ২০,৬৩৫টি ভিজিএফ কার্ড বিতরণের তথ্য তুলে ধরে তিনি প্রকৃত উপকারীদের কাছে ১০ কেজি চাল পৌঁছানোর নির্দেশ দেন। কাবিকখা কর্মসূচির অধীনে ১০টি অবকাঠামো উন্নয়ন ও দুটি খাল পুনরুদ্ধারের পরিকল্পনাও উল্লেখ করেন।​
 

সরকারি কাজে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে ‘জবাবদিহিতা’ নামে একটি ফেসবুক পেজ চালু করার ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। এই পেজে প্রকল্পের বরাদ্দ, অগ্রগতি ও সহায়তার তথ্য নিয়মিত প্রকাশিত হবে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেন, যাতে সরকারি সুবিধা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।