ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত

আজ থেকে সব বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ১২:০৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ১২:০৫:০২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
আজ থেকে সব বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে নির্ধারিত ছুটি। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সাময়িকভাবে বন্ধ থাকবে ক্লাস ও নিয়মিত শিক্ষা কার্যক্রম।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঘিরে সংকট মোকাবিলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সোমবার থেকেই শুরু হচ্ছে ঈদের ছুটি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আজ সোমবার থেকেই বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) চিঠি দিয়েছে। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে জ্বালানি সাশ্রয়ে ১১ দফা নির্দেশনা মানতে বলা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। খবর বিডিনিউজের।
 
বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব অ্যাকাডেমিক ক্যালেন্ডার মেনে পরিচালিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে রোববার থেকেই ঈদের ছুটি শুরু হয়েছে। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫ মার্চ থেকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু জ্বালানি সাশ্রয়ে আগেভাগেই এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণার সিদ্ধান্ত এল। রোববার ইউজিসির চেয়ারম্যানকে পাঠানো এক নির্দেশনায় সোমবার থেকে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী যেদিন পর্যন্ত ঈদের ছুটি চলার কথা, সেদিন পর্যন্ত ওই প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
 
১১ দফা নির্দেশনা : > দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।
 
> ব্যবহৃত বৈদ্যুতিক আলোর অর্ধেক ব্যবহার করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে। > অফিস চলাকালে প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। > এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। > অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে। > অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে। > বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। > অফিস সময় শেষ হওয়ার পর সব বৈদ্যুতিক যন্ত্রপাতি (লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনার ইত্যাদি) বন্ধ নিশ্চিত করতে হবে। > যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে। > গাড়ির ব্যবহার সীমিত করতে হবে। > জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।