ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ১১:৪১:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ১১:৪১:১৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়ানো হয়েছে টহল ও প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা।
চট্টগ্রাম মহানগরীর আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে সার্বক্ষণিক নজরদারির আওতায় আনা হয়েছে। নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সমন্বিত সিসিটিভি মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে। শহরের প্রায় একশ গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত ক্যামেরা কেন্দ্রীয়ভাবে সার্বক্ষণিক নজরদারি করার এই উদ্যোগ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
 
গতকাল রোববার বিকাল ৩টায় নগরীর দামপাড়া পুলিশ কন্ট্রোল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে কার্যক্রম উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। নগর পুলিশের এই কার্যক্রমের আওতায় ৯টি থানাধীন ৮১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ২৬৯টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা হবে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে কমিশনার বলেন, নগরীর আইনশৃক্সখলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। সিসিটিভি মনিটরিং ব্যবস্থার মাধ্যমে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকবে, যা অপরাধ দমন ও তদন্ত কার্যক্রমকে আরো দ্রুত ও কার্যকর করতে সহায়ক হবে।
 
তিনি বলেন, এ ব্যবস্থার ফলে মহানগরের বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ফলে যে–কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে আইনশৃক্সখলা বাহিনী ব্যবস্থা নিতে পারবে এবং অপরাধ নিয়ন্ত্রণে আরো কার্যকর ভূমিকা রাখা যাবে।
 
উদ্বোধন শেষে পুলিশ কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই মনিটরিং কার্যক্রম যথাযথভাবে পরিচালনা ও নিয়মিত তদারকি করার নির্দেশনা দেন। অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী, উপ–পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ ফেরদৌস আলী চৌধুরীসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।