ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

মাউশির ৮২ কর্মচারীর পদোন্নতি, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে নিয়োগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৯:১৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৯:১৮:০২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৩ বার পঠিত
মাউশির ৮২ কর্মচারীর পদোন্নতি, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে নিয়োগ ছবি সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং এর আওতাধীন প্রতিষ্ঠানে কর্মরত ৮২ জন কর্মচারীকে পদোন্নতি দিয়ে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
 

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেতনক্রমে (দ্বিতীয় শ্রেণি, গ্রেড-১০) নতুন পদে দায়িত্ব পালন করবেন। তাদের নামের পাশে কর্মস্থল উল্লেখ করে পদায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
 

এ পদোন্নতি কার্যকর হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের ২০২৪ সালের ৪ সেপ্টেম্বরের স্মারকের সুপারিশের ভিত্তিতে। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২১ অনুসরণ করা হয়েছে।
 

এর আগে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও হিসাবরক্ষকসহ বিভিন্ন প্রশাসনিক পদে কর্মরত ছিলেন। সংশ্লিষ্টদের মতে, নতুন দায়িত্বের মাধ্যমে উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষাব্যবস্থার তদারকি, প্রশাসনিক সমন্বয় ও কার্যক্রম বাস্তবায়নে গতি আসবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।