ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

টিসিবির রমজান মাসের পণ্য বিক্রি শুরু ১৭ ফেব্রুয়ারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০৩:১২:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০৩:১২:৪৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
টিসিবির রমজান মাসের পণ্য বিক্রি শুরু ১৭ ফেব্রুয়ারি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র রমজান মাসের পণ্য বিক্রি শুরু হচ্ছে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র রমজান মাসের পণ্য বিক্রি শুরু হচ্ছে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে। একই দিন স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি উন্মুক্ত পদ্ধতির ট্রাকসেলও শুরু করতে যাচ্ছে টিসিবি। আসন্ন রমজানকে সামনে রেখে টিসিবি–নিয়মিত পণ্য তালিকার সাথে যুক্ত করেছে ছোলা, খেজুরও। ছোলা ও খেজুরের পাশাপাশি চিনি, তেল, চাল এবং ডাল থাকছে প্যাকেজের মধ্যে। টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য এই ৬ আইটেমের পণ্যের দাম রাখা হয়েছে ৭৬০ টাকা (প্যাকেজ মূল্য)। এদিকে দীর্ঘ ৬ মাস ধরে টিসিবির ‘ট্রাকসেল’ বন্ধ থাকার পর আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে নগরীর ২০ পয়েন্টে ট্রাকসেল চালু করতে যাচ্ছে। সর্বশেষ চট্টগ্রাম মহানগীতে ‘ট্রাকসেল’ এ পণ্য বিক্রি করা হয়েছিল গত বছরের আগস্ট মসে।
 
আসন্ন রমজানকে সামনে রেখে নগরীতে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি যাদের কার্ড নেই তাদের জন্য ‘ট্রাকসেল’ চালু করা হচ্ছে বলে জানান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর চট্টগ্রাম অফিস প্রধান শফিকুল ইসলাম। তিনি জানান, ট্রাকসেলেও ছোলা খেজুর, চিনি, তেল, চাল এবং ডাল পাওয়া যাবে। তবে ট্রাকসেলের দাম এখনো নির্ধারিত হয়নি। ট্রাকসেল শুধুমাত্র নগরীতে চলবে বলে জানান তিনি। টিসিবির চট্টগ্রাম অফিস প্রধান শফিকুল ইসলাম বলেন, টিসিবির একজন স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ৬০ টাকা মূল্যে ১ কেজি ছোলা, ১৬০ টাকা মূল্যে ১ কেজি খেজুর, ৭০ টাকা মূল্যে ১ কেজি চিনি, ৬০ টাকা মূল্যে ২ কেজি (২ কেজি ১২০ টাকা) মসুর ডাল, ১০০ টাকা মূল্যে ২ লিটার সয়াবিন (২ লিটার ২০০ টাকা) তেল, ৩০ টাকা দামে ৫ কেজি চাল (৫ কেজি ১৫০ টাকা) পাবেন। নগরীতে এখন পর্যন্ত মাত্র ৮৫ হাজার পরিবার টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পেয়েছেন।
 
নগরীর যে সব মানুষ টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পাননি–তাদের জন্য সরকার মাঝে মাঝে ট্রাকসেল চালু করলেও গত আগস্ট মাস থেকে প্রায় ৬ মাসের বেশি সময় ধরে নগরীতে ট্রাকসেল বন্ধ রয়েছে। ‘ট্রাকসেল’ বন্ধ থাকার ফলে বিপাকে পড়েছেন নগরীর নিম্নআয়ের সাধারণ মানুষজন।
 
টিসিবি চট্টগ্রাম অফিস থেকে জানা গেছে, নগরীর ২০টি পয়েন্টে ২০টি ট্রাকের মাধ্যমে সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যের পণ্য বিক্রি (‘ট্রাকসেল’) করা হবে। ট্র্রাকসেল থেকে নগরীর গরীব–অসহায় লোকজন ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়ে সরকারের ন্যায্যমূল্যের এসব নিত্যপণ্য নিতে পারবেন। রমজানকে সামনে রেখে টিসিবির ট্রাকসেল শুরু হলে সাধারণ মানুষ উপকৃত হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।