ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

কক্সবাজারের চারটি আসনে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০৩:০৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৬ ১১:০৫:৪০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
কক্সবাজারের চারটি আসনে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত নির্বাচন হলেও কক্সবাজারে চারটি আসনেই বিএনপি ও জামায়াতের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত নির্বাচন হলেও কক্সবাজারে চারটি আসনেই বিএনপি ও জামায়াতের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। চার আসনেই বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ভোটে জামায়াত প্রার্থীদের সাথে বিজয়ী প্রার্থীদের তীব্র প্রতিযোগিতা হয়েছে। কিন্তু অন্যান্য সব প্রার্থী আলোচনাই ছিলেন না। ভোটের ফলাফলেও সে চিত্র দেখা গেছে। ফলে নির্বাচন কমিশনের বিধি মতে, বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোটের ১০ শতাংশের কম ভোট পাওয়ায় বিভিন্ন দল ও স্বতন্ত্র ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
 
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কক্সবাজারে চারটি আসনে মোট ১৮জন প্রার্থী ছিলেন। এর মধ্যে বিএনপি–জামায়াতের আট প্রার্থী ছাড়া অন্য ১০ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। আলোচিত ইসলামী আন্দোলনের ৪ প্রার্থীও হারিয়েছেন জামানত। জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন, কঙবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ছরওয়ার আলম কুতুবী। সেখানে বিজয়ী বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ২ লাখ ২২ হাজার ১৯ ভোট।
 
কঙবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী জিয়াউল হক, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী এস এম রোকনুজ্জামান খান, জাতীয় পার্টির প্রার্থী মো. মাহমুদুল করিম। সেখানে বিজয়ী বিএনপির প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৫৪৩ ভোট।
 
কক্সবাজার–৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুল ইসলাম, লেবার পার্টির প্রার্থী জগদীশ বড়ুয়া, আমজনতা দলের প্রার্থী নুরুল আবছার, স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ মিয়া। সেখানে বিজয়ী বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৯৬ ভোট। কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল হক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) প্রার্থী সাইফুদ্দিন খালেদ। সেখানে বিজয়ী বিএনপির প্রার্থী শাহাজাহান চৌধুরী পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৫৮২ ভোট।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।