ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

৬ মাসেই অক্সিজেনের ভাঙা সেতু পুনঃনির্মাণ করেছে চসিক : মেয়র

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০২-২০২৬ ১১:০০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৬ ১১:২৮:৩৭ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৭৬ বার পঠিত
৬ মাসেই অক্সিজেনের ভাঙা সেতু পুনঃনির্মাণ করেছে চসিক : মেয়র ছয় মাসের মধ্যে নগরের বায়েজিদ বোস্তামী সড়কের শীতলঝর্ণা খালে ধসে পড়া ব্রিজটির একাংশ পুনর্নির্মাণ শেষে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
ছয় মাসের মধ্যে নগরের বায়েজিদ বোস্তামী সড়কের শীতলঝর্ণা খালে ধসে পড়া ব্রিজটির একাংশ পুনর্নির্মাণ শেষে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। ৭ কোটি ২০ লাখ টাকায় ১৫ মিটার দীর্ঘ ও ২৩ মিটার প্রশস্ত সেতুটি পুননির্মাণ করছে চসিক। এর মধ্যে নির্মাণ শেষ হওয়ায় ৯ মিটার গতকাল মঙ্গলবার উন্মুক্ত করে দেয়া হয়। সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন এর উদ্বোধন করেন।
 
এর আগে গত বছরের ৬ আগস্ট দিবাগত রাতে বায়েজিদ সড়কের স্টারশীপ ফ্যাক্টরি সংলগ্ন শীতলঝর্ণা খালের উপর ক্যান্টনমেন্ট থেকে অক্সিজেনমুখি ৫০ বছরের পুরনো ব্রিজটি ধসে পড়ে। এরপর সেতুর অর্ধেকাংশ অপসারণের পর গত বছরের ডিসেম্বরে পুনর্নির্মাণের কাজ শুরু করে চসিক। ওই হিসেবে তিন মাসের মধ্যে সেতুটি যান চলাচলের উপযোগী করা হয়।
 
এদিকে গতকাল উদ্বোধনকালে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, সেতুটি হাটহাজারী রোডে হওয়ায় সবসময় অত্যন্ত ব্যস্ত থাকে। এজন্য আমরা ১৫ মিটার দৈর্ঘ্যের এ সেতুটি নির্মাণে ৭ কোটি ২০ লক্ষ টাকার একটি প্রকল্প গ্রহণ করি। সেতুটি পূর্ণাঙ্গ রূপ পেলে ২৩ মিটার চওড়া হবে। যেহেতু এখানে যান চলাচল বেশি তাই যানজট এড়াতে সেতুর প্রশস্ততার অর্ধেক পাশ ধরে প্রথমে সাড়ে ৯ মিটার চওড়া সেতু নির্মাণ করে উন্মুক্ত করে দিয়েছি। এখন গাড়ি সেতুর উপর চলাচল শুরু করবে। আগামী ১ থেকে ২ সপ্তাহের মধ্যে পুরনো সেতুর বাকি অংশটি ভেঙে নতুন সেতুর পূর্ণাঙ্গ কাঠামো নির্মাণের কাজ শুরু হবে। আশা করছি আগামী ৬ মাসের মধ্যে সেতুর বাকি কাজও শেষ হবে।
 
ডা. শাহাদাত হোসেন আজাদীকে বলেন, সেতুটি ভেঙে যাওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করি। তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ব্রিজটির দুই পাশের ভিত্তি দেয়ালের (অ্যাবাটমেন্ট ওয়াল) মধ্যবর্তী দূরত্ব ছিল ৬ মিটার। এ অ্যাবাটমেন্ট ওয়াল ইট দিয়ে নির্মিত। জলাবদ্ধতা নিরসনে সিডিএ’র চলমান মেগা প্রকল্পের আওতায় প্রতিরোধ দেয়াল দিয়ে শীতলঝর্ণা খালের প্রশস্ততা বৃদ্ধি করে ১৩ মিটার করা হয়। কিন্তু সংস্কার করা হয়নি ব্রিজের, বাড়ানো হয়নি প্রশস্ততাও। ফলে সেতুর দৈর্ঘ্য খালের প্রশস্ততার সঙ্গে মেলেনি। অর্থাৎ ব্রিজের দৈর্ঘ্যের চেয়ে খালের গভীরতা ও প্রশস্ততা বৃদ্ধি পায়। এ অবস্থায় ভারী বর্ষণ হলে পাহাড়ি ঢলে সরে যায় দুই পাশের মাটি। এতে সেতুর ভিত্তি দেয়াল ভেঙে যায় এবং সেতুর একটি অংশ দুই ভাগ হয়ে যায়।
 
তিনি বলেন, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম এক বছরের মধ্যে ভেঙে পড়া ব্রিজটির জায়গায় নতুন ব্রিজ হবে। এরপর পুরনো ব্রিজ অপসারণ করে ডিসেম্বর মাসে নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু করি। কাজ শুরুর তিন মাসের মধ্যে যান চলাচল উপযোগী করতে সক্ষম হয়েছি।
 
ডা শাহাদাত আজাদীকে বলেন, ভেঙে পড়া ব্রিজটি১৫ মিটার প্রশস্ত ছিল। এখথন আমরা করছি ২৩ মিটার। এদিকে গতকাল যান চলাচল উন্মুক্ত করার সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম, মাহমুদ শাফকাত আমিন, সহকারী প্রকৌশলী জাহিদুর রশিদ ভূঁইয়া, উপ–সহকারী প্রকৌশলী মশিউজ্জামান সিদ্দিকী পাভেল।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।