ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড়

কাল ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের লড়াইয়ে ২৯৯ আসনে প্রস্তুত দেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০২-২০২৬ ০৮:২৪:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৬ ০৮:২৪:২২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৯ বার পঠিত
কাল ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের লড়াইয়ে ২৯৯ আসনে প্রস্তুত দেশ ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক জুলাই সনদ বাস্তবায়নে গণভোট-২০২৬। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

 শেরপুর-৩ আসনের একজন প্রার্থীর আকস্মিক মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত রাখা হলেও বাকি সব আসনে ভোটগ্রহণের জন্য যাবতীয় প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। উৎসবমুখর পরিবেশে ভোটারদের উপস্থিতিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে দৃঢ়প্রতিজ্ঞ সাংবিধানিক এই সংস্থাটি।

 

​নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, এবারের নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ৯ লাখেরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের পাশাপাশি ১ লাখের বেশি সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা। ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য প্রথমবারের মতো ড্রোনের মাধ্যমে নজরদারি এবং বডি ওর্ন ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশনারদের মতে, দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পাওয়া তরুণ ভোটারদের উপস্থিতি এবার নির্বাচনের মূল আকর্ষণ হতে পারে।

 

​নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের রায় জানাবেন। মোট ৫০টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ২ হাজার ২৮ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছেন। এর মধ্যে বিএনপি সর্বোচ্চ ২৯১ জন প্রার্থী দিয়েছে। ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজারের বেশি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন পর্যবেক্ষণে দেশি ৫৫ হাজার পর্যবেক্ষকের পাশাপাশি ইইউ, কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রায় ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক উপস্থিত রয়েছেন। ইতোমধ্যেই প্রবাসীদের জন্য চালু করা পোস্টাল ব্যালটের মাধ্যমে ৫ লাখ ৮০ হাজারের বেশি ভোট জমা পড়েছে।

 

​ভোটের দিন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া মোটরসাইকেল চলাচলের ওপর ১০ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিধিনিষেধ কার্যকর থাকবে। নির্বাচন কমিশন আশা করছে, আনুমানিক ৫৫ শতাংশ বা তার বেশি ভোটার উপস্থিতির মাধ্যমে এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক নতুন মাইলফলক স্থাপন করবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।