ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

পাহাড়ের দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছাচ্ছে ভোটের সরঞ্জাম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ১২:১৮:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ১২:১৮:৩৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
পাহাড়ের দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছাচ্ছে ভোটের সরঞ্জাম ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাঙামাটির দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম ও ভোটগ্রহণ কর্মকর্তাদের পাঠানো শুরু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার ৪টি কেন্দ্রে মালামাল ও জনবল পৌঁছে দেওয়া হয়। রাঙামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার মোট ২১৩টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রকে ‘হেলিসর্টি’ বা অত্যন্ত দুর্গম হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে পৌঁছানোর একমাত্র মাধ্যম হলো হেলিকপ্টার।

 

​জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত টানা চার দিন ধরে পর্যায়ক্রমে ২০টি দুর্গম কেন্দ্রে এই কার্যক্রম চলবে। এই ২০টি দুর্গম কেন্দ্রের মধ্যে বাঘাইছড়িতে ৬টি, বরকলে ২টি, জুরাছড়িতে ৭টি এবং বিলাইছড়ি উপজেলায় ৫টি কেন্দ্র রয়েছে। এসব পাহাড়ি কেন্দ্রে ভোটারের সংখ্যা ৩০ হাজারের বেশি। মূলত পাহাড়ি এলাকায় সড়ক ও নৌপথের অভাব থাকায় নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন হেলিকপ্টার ব্যবহারের এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

 

​রাঙামাটির দশটি উপজেলা ও দুটি পৌরসভা মিলিয়ে এবার মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। পুরুষ ও নারী ভোটারের পাশাপাশি দুজন হিজড়া ভোটারও তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দুর্গম কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতোমধ্যে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।