পলোগ্রাউন্ডে তারেক রহমানের সমাবেশ চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায়
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৬-০১-২০২৬ ১১:২৫:০৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-০১-২০২৬ ১১:২৫:০৯ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৫৯ বার পঠিত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে পলোগ্রাউন্ড মাঠে গতকাল অনুষ্ঠিত সমাবেশে বিপুল জনসমাগম,
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে পলোগ্রাউন্ড মাঠে গতকাল অনুষ্ঠিত সমাবেশে বিপুল জনসমাগম, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশ চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করেছে বলে দাবি করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমান এক যৌথ বার্তায় এ দাবি করেন। এতে সমাবেশ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হওয়ায় গভীর সন্তোষ, গর্ব ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্টদের প্রতি। যৌথ বিবৃতিতে বলা হয়, সমাবেশকে ঘিরে উৎসব ও আনন্দ কেবল দলের নেতাকর্মীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং তা ছড়িয়ে পড়েছিল চট্টগ্রাম নগরজুড়ে, যা জনগণের অকুণ্ঠ সমর্থন, ভালোবাসা ও আস্থার প্রতীক হিসেবে প্রতিফলিত হয়েছে।
তারা বলেন, চট্টগ্রামের জনগণ যে ভালোবাসা, আবেগ ও আন্তরিকতায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সিক্ত করেছেন, তা নিঃসন্দেহে রাজনৈতিক ইতিহাসের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে, যা তিনি আজীবন শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবেন। চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতাকর্মী, সমাবেশ বাস্তবায়নে নিয়োজিত স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যসেবকবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, দেশের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং সর্বোপরি চট্টগ্রামের সর্বস্তরের জনগণকে, যাঁদের সম্মিলিত প্রচেষ্টা, ত্যাগ ও নিষ্ঠায় এই সমাবেশ সাফল্য, শৃঙ্খলা ও সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
যৌথ বিবৃতিতে বলা হয়, এই সমাবেশ নিঃসন্দেহে চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল, স্মরণীয় ও ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, যা আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে শক্তিশালী অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। একইসঙ্গে নেতৃদ্বয় সমাবেশকে কেন্দ্র করে সাময়িকভাবে নগরবাসীর চলাচলে যে অসুবিধা, যানজট ও ভোগান্তি সৃষ্টি হয়েছে, সে বিষয়ে আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং নাগরিকদের ধৈর্য, সহনশীলতা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।