ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

ডায়াবেটিস রোগীরাও নিরাপদে রোজা রাখতে পারবেন, জানালেন চিকিৎসকগণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০১:৫৫:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০১:৫৫:০৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
ডায়াবেটিস রোগীরাও নিরাপদে রোজা রাখতে পারবেন, জানালেন চিকিৎসকগণ ছবি : সংগৃহীত
চিকিৎসকদের পরামর্শ ও নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চললে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও নিরাপদে রোজা রাখতে পারেন—এমন তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশ (এসেডবি)। রমজান শুরুর অন্তত দুই থেকে তিন মাস আগে জীবনযাপন ও চিকিৎসা ব্যবস্থাপনা ঠিক করার ওপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা।
রমজান সামনে রেখে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পরীবাগে মোতালেব টাওয়ারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন এসেডবির সভাপতি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. ফরিদ উদ্দিন। সম্মেলনে জানানো হয়, রোজা অবস্থায় রক্ত পরীক্ষা করা বা প্রয়োজনে ইনসুলিন গ্রহণ করলে রোজার ক্ষতি হয় না—এ বিষয়ে আলেম সমাজের মতামতও ইতিবাচক।
বিশেষজ্ঞরা জানান, অনেক ডায়াবেটিস রোগীরাই রোজা পালন করেন। তবে যারা চিকিৎসকের পরামর্শ ছাড়াই রোজা রাখেন, তাদের মধ্যে কখনো কখনো হাইপোগ্লাইসেমিয়া (রক্তে শর্করা কমে যাওয়া), হাইপারগ্লাইসেমিয়া (রক্তে শর্করা বেড়ে যাওয়া), ডায়াবেটিক কিটোএসিডোসিস এবং পানিশূন্যতার মতো জটিলতা দেখা দিতে পারে।
উপযুক্ত প্রস্তুতি থাকলে ডায়াবেটিস রোজা পালনের ক্ষেত্রে বড় কোনো বাধা নয়। রমজানের দুই থেকে তিন মাস আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাদ্যাভ্যাস, ওষুধ ও দৈনন্দিন রুটিন সমন্বয় করলে ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে।
রোজা মানুষকে নিয়মতান্ত্রিক জীবনযাপনে অভ্যস্ত করে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। আগে থেকেই সুগার নিয়ন্ত্রণে এনে রোজা রাখলে স্বাস্থ্যগত উপকারও পাওয়া যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসেডবির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ, অধ্যাপক ডা. মীর মোশাররফ হোসেন, সহযোগী অধ্যাপক ডা. মইনুল ইসলাম, ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডা. মো. আশিকুর রহমান ও ডা. মো. মাহমুদ হাসানসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।