ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি

হরমুজে টোল নয়, সেবাভিত্তিক ফি—ইউরোপের নতুন প্রস্তাব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ১১:০৫:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ১১:০৫:২৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৫০ বার পঠিত
হরমুজে টোল নয়, সেবাভিত্তিক ফি—ইউরোপের নতুন প্রস্তাব ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নেভিগেশন ফি চালুর একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছে ইউরোপ। তবে শর্ত হলো, এই অর্থ প্রদান বাধ্যতামূলক হবে না এবং আন্তর্জাতিক সামুদ্রিক পরিবহন নিয়ন্ত্রক জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার সমর্থন থাকতে হবে।
 
যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, জাহাজ চলাচলে বাধ্যতামূলক টোল আরোপ করা হলে তা হবে অত্যন্ত ক্ষতিকর। তবে সরকারের কয়েকজন মন্ত্রী মনে করেন, নির্দিষ্ট নৌ-নির্দেশনা বা নেভিগেশন সেবার বিনিময়ে অর্থ নেওয়া বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ জলপথেই প্রচলিত রয়েছে। এর মধ্যে মালাক্কা প্রণালি ও ইংলিশ চ্যানেলও রয়েছে।
 
এদিকে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরানকে প্রকাশ্যে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন যে, হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে এবং এই পথ ব্যবহারকারী কোনো জাহাজের ওপর হামলা চালানো হবে না। তাদের দাবি, তেহরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বের কারণেই এ বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছানো এবং তা কার্যকর করা কঠিন হয়ে পড়ছে।
 
যুক্তরাষ্ট্র ইরানের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে এবং এ পথ ব্যবহারকারী কোনো জাহাজের ওপর হামলা চালানো হবে না। 
 
মার্কিন কর্মকর্তাদের দাবি, তেহরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বের কারণেই এ বিষয়ে কার্যকর সমঝোতা করা এবং তা বাস্তবায়ন কঠিন হয়ে পড়ছে। তবে ইরান দাবি করেছে, হরমুজ প্রণালি-সংক্রান্ত সিদ্ধান্তসহ সব গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশটির নেতৃত্ব ঐক্যবদ্ধ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।