ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

লালমনিরহাটে বিএসএফের পুশ-ইন চেষ্টা পণ্ড: বিজিবি ও জনতার প্রতিরোধের মুখে পিছু হটল বিএসএফ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০৪:৫৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০৪:৫৭:২৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২৬ বার পঠিত
লালমনিরহাটে বিএসএফের পুশ-ইন চেষ্টা পণ্ড: বিজিবি ও জনতার প্রতিরোধের মুখে পিছু হটল বিএসএফ ছবি: সংগৃহীত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ষোলঘরিয়া সীমান্ত দিয়ে ৩ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের কঠোর প্রতিবাদে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ।

শনিবার ( ১১ জুলাই ) ভোররাতে উপজেলার ৮ নং বুড়িমারী ইউনিয়নের মদিরবাড়ি এলাকায় ষোলঘরিয়া সীমান্তের ধবলসুতী বিওপির আওতাধীন সীমান্তের মেইন পিলার ৮৩৩/৮ এস ও নাইন এস মাঝামাঝি এ ঘটনা ঘটে। 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের খরখরিয়া ক্যাম্পের সদস্যরা ভোর রাতে অন্ধকারে ৯ জন নারী, পুরুষ ও শিশুকে পুশইন করার চেষ্টা করেছিল এর মধ্যে ৬ জন বাংলাদেশে প্রবেশ করে পালিয়ে যায়, ৩ জন মহিলাকে বিজিবি ও জনতা তাদের শূন্যরেখার ওপারে ভারতের অভ্যন্তরেই আটকে রেখে দিয়েছে। বর্তমান তারা শূন্যরেখা থেকে ভারতের ১৫০ গজ অভ্যন্তরে রয়েছে।

স্থানীয়রা জানায় পালিয়ে যাওয়া ৬ জন সীমান্ত থেকে বুড়িমারী রেলস্টেশনে এসে ট্রেনে করে নড়াইল জেলার উদ্দেশ্যে যাত্রা করেন।

তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি জানিয়েছে, অধিনায়ক তিস্তা ব্যাটালিয়ন কর্তৃক বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারের সাথে এ বিষয়ে কথা বলা হয়েছে এবং দ্রুত পুশইনকৃত ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। বর্তমানে বিজিবি টহল তৎপরতা বৃদ্ধি, পুশ ব্যাক কার্যক্রম চলমান এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।