ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

মোহাম্মদপুরে ছাত্রদল নেতা সাব্বির হাসানের মরদেহ উদ্ধার, ঘটনায় তদন্ত চলছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ০৩:৩৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ০৩:৩৮:৫৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
মোহাম্মদপুরে ছাত্রদল নেতা সাব্বির হাসানের মরদেহ উদ্ধার, ঘটনায় তদন্ত চলছে ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় একটি বাসা থেকে মোহাম্মদপুর থানা ছাত্রদলের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উদ্ধার করা ওই ব্যক্তির পরিচয় সাব্বির হাসান হিসেবে জানা গেছে, যিনি সংগঠনের যুগ্ম আহ্বায়ক বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, সাব্বিরসহ কয়েকজন একই বাসায় থাকতেন। প্রতিদিনের মতো সকালে বাসার অন্যরা কাজে বের হয়ে যান। সাব্বির এক সহবাসীকে নাস্তা আনতে পাঠান। পরে নাস্তা নিয়ে ফিরলে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে গলায় ফাঁস অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাব্বির সিলিংয়ের সঙ্গে রশি বেঁধে ফাঁস নিয়েছিলেন, পরে রশি খুলে নিচে পড়ে যান। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণ করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।